তেহরানে জমে উঠেছে '১৬তম আন্তর্জাতিক ফুল ও উদ্ভিদ মেলা'
https://parstoday.ir/bn/news/iran-i56938-তেহরানে_জমে_উঠেছে_'১৬তম_আন্তর্জাতিক_ফুল_ও_উদ্ভিদ_মেলা'
ইরানের রাজধানী তেহরানে জমে উঠেছে '১৬তম আন্তর্জাতিক ফুল ও উদ্ভিদ মেলা'।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৭, ২০১৮ ১৭:০০ Asia/Dhaka
  • তেহরানে জমে উঠেছে '১৬তম আন্তর্জাতিক ফুল ও উদ্ভিদ মেলা'

ইরানের রাজধানী তেহরানে জমে উঠেছে '১৬তম আন্তর্জাতিক ফুল ও উদ্ভিদ মেলা'।

গত ৫ মে তেহরানের গুফতেগু (ডায়ালগ) গার্ডেন পার্কের দক্ষিণ পাশে অবস্থিত পৌরসভার নিজস্ব প্রদর্শনী কেন্দ্রে এই মেলার উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধন করেন তেহরান সিটি কাউন্সিলের প্রধান মহসিন হাশেমি। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীরা মেলায় যেতে পারেন।

মেলাটি চলবে ১১ মে পর্যন্ত। এই মেলায় দুই শতাধিক দেশি-বিদেশি কোম্পানি অংশ নিয়েছে।

অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে ইতালি, ইউক্রেন, আর্মেনিয়া ও সুইজারল্যান্ড।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৭