আমেরিকার মোকাবেলায় ইরান বসে থাকবে না: শামখানি
https://parstoday.ir/bn/news/iran-i56970-আমেরিকার_মোকাবেলায়_ইরান_বসে_থাকবে_না_শামখানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেলে আমরা বসে থাকব না। তিনি ইরানের বহুল প্রচারিত দৈনিক হামশাহরি-কে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন।
(last modified 2026-08-11T10:20:07+00:00 )
মে ০৮, ২০১৮ ১৪:৪৪ Asia/Dhaka
  • আলী শামখানি
    আলী শামখানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেলে আমরা বসে থাকব না। তিনি ইরানের বহুল প্রচারিত দৈনিক হামশাহরি-কে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন।

পরমাণু সমঝোতা ইস্যুতে ট্রাম্পের সিদ্ধান্ত কেমন হতে পারে সে বিষয়ে তিনটি সম্ভাবনার কথা বলেছেন তিনি। শামখানি বলেন, প্রথমত ট্রাম্প হয়তো পরমাণু সমঝোতাকে একেবারেই দুর্বল করে দেবেন যেখানে ইরানের স্বার্থ রক্ষা করা হবে না। দ্বিতীয়ত পরমাণু সমঝোতাকে পুঁজি করে ইরানের কাছ থেকে ছাড় আদায়ের চেষ্টা করতে পারেন। আর তৃতীয় সম্ভাবনাটি হলো, সমঝোতাকে পুরোপুরি বাতিলও করে দিতে পারেন ট্রাম্প।

তবে দ্বিতীয় সম্ভাবনাই সবচেয়ে জোরালো অর্থাৎ ইরানের কাছ থেকে ছাড় আদায়ের চেষ্টা করা হতে পারে। অবশ্য আমেরিকা এরই মধ্যে এটা উপলব্ধি করতে পেরেছে যে ইরান এ ক্ষেত্রে কোনো ভাবেই ছাড় দেবে না। ফলে ট্রাম্প এই পথ বেছে নিলে তাতে লাভ হবে না। এর ফলে ব্যর্থতাই আসবে। ট্রাম্প পরমাণু সমঝোতাকে পুরোপুরি বাতিলও করে দিতে পারেন তিনি মন্তব্য করেছেন।

অবশ্য দ্বিতীয় ও তৃতীয় সম্ভাবনার পরিণতি একই। কারণ ইরানের কাছে ছাড় আদায়ের চেষ্টা করা হলেও সমঝোতা টিকে থাকবে না। পরমাণু সমঝোতা বাতিল হলে আমেরিকা ক্ষতিগ্রস্ত হবে বলে তিনি জানান।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ আরও পরে পরমাণু সমঝোতার বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করবেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৮