পরমাণু সমঝোতা ইস্যুতে বাস্তব পদক্ষেপ নিন: ইইউ-কে আয়াতুল্লাহ জান্নাতি
-
আয়াতুল্লাহ জান্নাতি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম এবং অভিভাবক পরিষদের সচিব আয়াতুল্লাহ জান্নাতি বলেছেন, তেহরান আশা করে পরমাণু সমঝোতার বিষয়ে ইউরোপের দেশগুলো এখন বাস্তব পদক্ষেপ নেবে।
গতকাল (বুধবার) তিনি বলেন, “পরমাণু সমঝোতা থেকে মার্কিন সরকার নিজেকে প্রত্যাহার করে নেয়ার পর ইউরোপের দেশগুলো যে পদক্ষেপ নিয়েছে তা যথেষ্ট নয়। আমরা এখন তাদের প্রতিশ্রুতি পূরণের বিষয়ে বাস্তব পদক্ষেপ দেখার অপেক্ষায় আছি।”
আয়াতুল্লাহ জান্নাতি বলেন, পরমাণু সমঝোতার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপ আমেরিকাকে কলংকের মুখে ফেলবে।
ট্রাম্প মঙ্গলবার বিকেলে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন এবং তার পরপরই ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন। মার্কিন পদক্ষেপের বিপরীতে রাশিয়া, চীন ও ইউরোপের গুরুত্বপূর্ণ দেশগুলো সমঝোতা রক্ষার ওপর গুরুত্বারাপ করছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১০