মিনাবের হত্যাকাণ্ড আমেরিকার জন্য কলঙ্ক: মার্কিন বিশ্লেষক
-
টাকার কার্লসন
পার্সটুডে- একজন মার্কিন উপস্থাপক ও রাজনৈতিক বিশ্লেষক বলেছেন, মিনাবের স্কুলে হত্যাকাণ্ড আমেরিকার জন্য একটি কলঙ্ক।
পার্সটুডে জানিয়েছে, মার্কিন উপস্থাপক ও বিশ্লেষক টাকার কার্লসন ইরানের মিনাবের 'শাজারে তাইয়্যেবা' স্কুলে আমেরিকার হামলা প্রসঙ্গে বলেন, ওই হামলায় ১৬৮ শিশু শহীদ হয়েছে।
তিনি বলেন, “একজন আমেরিকান হিসেবে আমি লজ্জিত। শুধু এ কারণে নয় যে এমন একটি ঘটনা ঘটেছে, বরং এ কারণেও যে- মার্কিন সরকার এ ঘটনার জন্য ক্ষমা চায়নি।”
কার্লসন জোর দিয়ে বলেন, এই বিষয়টি জানার পর প্রত্যেক মার্কিন নাগরিকেরই লজ্জাবোধ করা উচিত।
এই মার্কিন উপস্থাপক আরও বলেন, ইরানের শহীদ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ীকে হত্যার মাধ্যমে আমেরিকা যে অপরাধ করেছে, তারও গুরুতর পরিণতি রয়েছে।
তিনি বলেন, “ইরানের নেতা শুধু ইরানে নয়, শিয়া মুসলমানদের মধ্যে ব্যাপক ধর্মীয় মর্যাদা ও অবস্থানের অধিকারী। তাকে যখন আলোচনা চলাকালে হত্যা করা হয়েছে তখন এর পরিণতি ভয়াবহ হবে এবং পূরণ করা যাবে না।"
পার্সটুডে/এসএ/১৩