৪০ বছরের মার্কিন ষড়যন্ত্রেও ইরানের কিছু হয় নি: আইআরজিসি
https://parstoday.ir/bn/news/iran-i57090-৪০_বছরের_মার্কিন_ষড়যন্ত্রেও_ইরানের_কিছু_হয়_নি_আইআরজিসি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেন সালামি বলেছেন, ইরানের বিরুদ্ধে ৪০ বছর ধরে ষড়যন্ত্র করেও কোনো কিছু অর্জন করতে পারে নি আমেরিকা। ইরানের ওপর আরও বেশি নিষেধাজ্ঞা আরোপ করতেই ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছেন বলে তিনি মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১০, ২০১৮ ১৪:১৩ Asia/Dhaka
  • ব্রিগেডিয়ার জেনারেল হোসেন সালামি
    ব্রিগেডিয়ার জেনারেল হোসেন সালামি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেন সালামি বলেছেন, ইরানের বিরুদ্ধে ৪০ বছর ধরে ষড়যন্ত্র করেও কোনো কিছু অর্জন করতে পারে নি আমেরিকা। ইরানের ওপর আরও বেশি নিষেধাজ্ঞা আরোপ করতেই ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছেন বলে তিনি মন্তব্য করেন।

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বালুচিস্তান প্রদেশে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হোসেন সালামি আরও বলেছেন, ইসলামি বিপ্লব সফল হওয়ার পর থেকেই আমেরিকা রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, গোয়েন্দাবৃত্তি ও মনস্তাত্ত্বিক দিক থেকে ইরানকে কাবু করতে সর্বশক্তি নিয়োগ করেছে। কিন্তু তারা বিন্দু পরিমাণ সাফল্যও অর্জন করতে পারে নি। 

আইআরজিসির উপ-প্রধান বলেন, আমেরিকা চায় ইরান তার অবৈধ দাবিগুলো মেনে নিক। কিন্তু ইরানি জনগণ অন্যায়ের কাছে মাথানত করবে না। 

জেনারেল হোসেন সালামি বলেন, বর্তমানে ইরানের ইসলামি বিপ্লব দেশের বাইরেও প্রভাব বিস্তার করেছে। আর এ বিষয়টি শত্রুদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আইআরজিসি'র উপ-প্রধান বলেন, শত্রুরা ইরানি জাতির দৃঢ় মনোবল নষ্ট করতে পারবে না।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১০