ইরানে মৌলিক কোষ তৈরির কারখানার আনুষ্ঠানিক উদ্বোধন
https://parstoday.ir/bn/news/iran-i57342-ইরানে_মৌলিক_কোষ_তৈরির_কারখানার_আনুষ্ঠানিক_উদ্বোধন
ইরানে আজ উদ্বোধন করা হলো স্টেম সেল বা মৌলিককোষ উৎপাদনের কারখানা। ইরানের ভাইস প্রেসিডেন্ট এসহাক জাহাঙ্গিরি এবং স্বাস্থ্যমন্ত্রী কাজিজাদে হাশেমি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পশ্চিম এশিয়ার মধ্যে ইরানেই প্রথমবারের মতো মৌলিক কোষ উৎপাদনের কারখানা চালু হলো। ইরান ছাড়া আমেরিকা,জাপানসহ বিশ্বের হাতে গোণা কয়েকটি দেশের কাছে স্টেম সেল উৎপাদনের প্রযুক্তি রয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৫, ২০১৮ ১৪:৩৪ Asia/Dhaka
  • কারখানা উদ্বোধন করছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট
    কারখানা উদ্বোধন করছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট

ইরানে আজ উদ্বোধন করা হলো স্টেম সেল বা মৌলিককোষ উৎপাদনের কারখানা। ইরানের ভাইস প্রেসিডেন্ট এসহাক জাহাঙ্গিরি এবং স্বাস্থ্যমন্ত্রী কাজিজাদে হাশেমি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পশ্চিম এশিয়ার মধ্যে ইরানেই প্রথমবারের মতো মৌলিক কোষ উৎপাদনের কারখানা চালু হলো। ইরান ছাড়া আমেরিকা,জাপানসহ বিশ্বের হাতে গোণা কয়েকটি দেশের কাছে স্টেম সেল উৎপাদনের প্রযুক্তি রয়েছে।

এই কারখানায় মূলকোষ থেকে ছয়টি প্রধান ওষুধ উৎপাদন করা হবে। এসব ওষুধ গেঁটে বাত,হৃদযন্ত্রের সমস্যা এবং ত্বকের বিভিন্ন রোগসহ আরও বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহার হবে। বর্তমানে কারখানাটিতে ২৬০ জন বিশেষজ্ঞ কাজ করে যাচ্ছে।

ইরানের ভাইস প্রেসিডেন্ট এসহাক জাহাঙ্গিরি মার্কিনিদের অপচেষ্টার প্রসঙ্গ তুলে ধরে বলেছেন,আমেরিকা ভেবেছিল সরঞ্জামাদি প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দিয়ে ইরানের উন্নয়নকে বাধাগ্রস্ত করবে,এটা ইরান সম্পর্কে তাদের অজ্ঞতার প্রমাণ।

স্বাস্থ্যমন্ত্রী কাজিজাদে হাশেমি বলেছেন,স্টেমসেলের ক্ষেত্রে ইরান বিশ্বে ১৫তম এবং মধ্যপ্রাচ্যে প্রথম স্থানে রয়েছে। তিনি বলেন,কোনো জাতি সন্দেহ কিংবা হতাশার মধ্যে উন্নতি ও অগ্রগতি লাভ করতে পারে না।#

পার্সটুডে/নাসির মাহমুদ/১৫