পরমাণু সমঝোতা ইস্যুতে আমেরিকা যা ভেবেছিল তা হয় নি: ড. রুহানি
https://parstoday.ir/bn/news/iran-i57584-পরমাণু_সমঝোতা_ইস্যুতে_আমেরিকা_যা_ভেবেছিল_তা_হয়_নি_ড._রুহানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ইরান পররাষ্ট্র নীতির ক্ষেত্রে সব সময় শত্রুদের মোকাবেলায় সফল হয়েছে। আমেরিকা চেয়েছিল ইরান দ্রুত পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাক। কিন্তু আমেরিকা যা ভেবেছিল তা হয় নি। গতরাতে একদল ছাত্র-ছাত্রীর সমাবেশে তিনি এসব কথা বলেন।
(last modified 2026-08-11T10:20:07+00:00 )
মে ২০, ২০১৮ ১৩:৪৮ Asia/Dhaka
  • ড. হাসান রুহানি
    ড. হাসান রুহানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ইরান পররাষ্ট্র নীতির ক্ষেত্রে সব সময় শত্রুদের মোকাবেলায় সফল হয়েছে। আমেরিকা চেয়েছিল ইরান দ্রুত পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাক। কিন্তু আমেরিকা যা ভেবেছিল তা হয় নি। গতরাতে একদল ছাত্র-ছাত্রীর সমাবেশে তিনি এসব কথা বলেন।

ড. রুহানি আরও বলেন, আমেরিকা চেয়েছিল ইরানও পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাক। এর ফলে ইরানের পরমাণু ইস্যু নিরাপত্তা পরিষদে যেত এবং সব নিষেধাজ্ঞা ফিরে আসত। কিন্তু আমেরিকা যা চেয়েছিল তা হয় নি। 

ইরানের প্রেসিডেন্ট বলেন, পরমাণু সমঝোতা থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেরিয়ে যাওয়ার পর গোটা বিশ্বই ট্রাম্পের পদক্ষেপকে বেআইনি ও অন্যায় হিসেবে অভিহিত করছে। সবাই বলছে ট্রাম্প গোটা বিশ্বের শান্তি ও নিরাপত্তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। 

গত ৮ মে ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ এনে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে ইরানের বিরুদ্ধে সব নিষেধাজ্ঞা বলবৎ করা হবে বলেও তিনি জানিয়েছেন। 

আমেরিকার এ পদক্ষেপকে সবাই বিশ্বাসঘাতকতা হিসেবে গণ্য করছে। পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী অপর দেশগুলো তাদের প্রতিশ্রুতি মেনে চলার ঘোষণা দিয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২০