বাড়ছে ইরানি তেলের দাম
https://parstoday.ir/bn/news/iran-i58372-বাড়ছে_ইরানি_তেলের_দাম
ইসলামি প্রজাতন্ত্র ইরানের অপরিশাধিত তেলের দাম বেড়েই চলেছে। ইরানের হাল্কা অপরিশোধিত তেল এরইমধ্যে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ৭৭ ডলার ছাড়িয়ে গেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৩, ২০১৮ ১৫:৪১ Asia/Dhaka
  • বাড়ছে ইরানি তেলের দাম

ইসলামি প্রজাতন্ত্র ইরানের অপরিশাধিত তেলের দাম বেড়েই চলেছে। ইরানের হাল্কা অপরিশোধিত তেল এরইমধ্যে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ৭৭ ডলার ছাড়িয়ে গেছে।

২৫ মে’র পর থেকে ইরানের হাল্কা অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৪৩ সেন্ট বেড়েছে। ফলে প্রতি ব্যারেল তেলের দাম বেড়ে ৭৭.০৩ ডলারে গিয়ে দাঁড়িয়েছে। শনিবার ইরানের তেল মন্ত্রণালয় তাদের নিজস্ব ওয়েবসাইটে একথা ঘোষণা করেছে।  

ইরানি নতুন বছর শুরুর পর থেকে তেলের দাম ব্যারেলপ্রতি গড়ে ৬৭.৪১ ডলার ছিল। মে মাসে ইরান তিন লাখ ব্যারেল তরল গ্যাস এবং প্রায় ২৪ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি করেছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩