ইয়েমেন যুদ্ধে হেরে ইরানের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে আবু ধাবি
https://parstoday.ir/bn/news/iran-i59340-ইয়েমেন_যুদ্ধে_হেরে_ইরানের_বিরুদ্ধে_অপপ্রচারে_নেমেছে_আবু_ধাবি
ইয়েমেনের হুদায়দা বন্দর দখলের চেষ্টায় ব্যর্থ হয়ে ইরানের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি দাবি করছে, ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধাদেরকে সমরাস্ত্র দিচ্ছে ইরান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২২, ২০১৮ ০১:০৯ Asia/Dhaka
  • হুদায়দা বন্দরে  সৌদি নেতৃত্বাধীন জোটের হামলা
    হুদায়দা বন্দরে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলা

ইয়েমেনের হুদায়দা বন্দর দখলের চেষ্টায় ব্যর্থ হয়ে ইরানের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি দাবি করছে, ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধাদেরকে সমরাস্ত্র দিচ্ছে ইরান।

সৌদি আরবের নেতৃত্বাধীন কথিত সামরিক জোটের শরিক আরব আমিরাত গত সপ্তাহে ইয়েমেনের হুদায়দা বন্দর দখল করার অভিযান শুরু করে।  দেশটি গতকাল আবু ধাবিতে কিছু সমরাস্ত্র প্রদর্শন করে দাবি করে, এসব অস্ত্রসস্ত্র ইয়েমেনের বিপ্লবীদের হাতে পৌঁছে দিয়েছে ইরান।

সংযুক্ত আরব আমিরাত এমন সময় এ দাবি করছে যখন সৌদি আরবের নেতৃত্বাধীন দেশগুলো ইয়েমেনের ওপর জল, স্থল ও আকাশপথে কঠোর অবরোধ আরোপ করে রেখেছে। ফলে সেখানকার বিপ্লবীদের কাছে কোনো কিছু পৌঁছে দেয়া বাইরের কারো পক্ষে সম্ভব নয়।

সৌদি আরবের আকাশে ধ্বংসপ্রাপ্ত ক্ষেপণাস্ত্র আমেরিকায় পাঠিয়ে সেটিকে ইরানি বলে চালিয়ে দেয়ার প্রচেষ্টা হয় (ফাইল ছবি)

এর আগে সৌদি আরব একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ প্রদর্শন করে করেছিল, এই ক্ষেপণাস্ত্রটি ইয়েমেনের হুথি যোদ্ধাদেরকে দিয়েছে ইরান। রিয়াদ তার বক্তব্যে জানিয়েছিল, ক্ষেপণাস্ত্রটির বডি’তে ইরানের ‘স্ট্যান্ডার্ড’ সিল রয়েছে।

সৌদি আরবের ওই বক্তব্যের জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছিলেন, ইরানিরা শুধুমাত্র খাদ্যদ্রব্যের প্যাকেটের গায়ে ‘স্ট্যান্ডার্ড’ সিল ব্যবহার করে অন্য কোথাও নয়। এ ছাড়া, ইরান যদি আনসারুল্লাহ যোদ্ধাদেরকে গোপনে ক্ষেপণাস্ত্র সরবরাহ করে থাকে তাহলে তাতে ‘স্ট্যান্ডার্ড’ সিল অক্ষুণ্ন রাখবে না।#

পার্সটুডে/মুজাহিদুল ইসমলাম/২২