শত্রু ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার শক্তি হারিয়ে ফেলেছে: জেনারেল সালামি
https://parstoday.ir/bn/news/iran-i59348-শত্রু_ইরানের_বিরুদ্ধে_যুদ্ধ_করার_শক্তি_হারিয়ে_ফেলেছে_জেনারেল_সালামি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি’র উপ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি বলেছেন, শত্রু ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার শক্তি হারিয়ে ফেলেছে এবং খুব শিগগিরই তার পতন হবে। উত্তর-পূর্ব ইরানের মাশহাদ শহরের ফেরদৌসি বিশ্ববিদ্যালয়ে দেয়া এক বক্তব্যে জেনারেল সালামি এ মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২২, ২০১৮ ১১:০২ Asia/Dhaka
  • ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি
    ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি’র উপ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি বলেছেন, শত্রু ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার শক্তি হারিয়ে ফেলেছে এবং খুব শিগগিরই তার পতন হবে। উত্তর-পূর্ব ইরানের মাশহাদ শহরের ফেরদৌসি বিশ্ববিদ্যালয়ে দেয়া এক বক্তব্যে জেনারেল সালামি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের শক্তিমত্তা ও ক্ষমতার কারণে শত্রুরা তেহরানের বিরুদ্ধে যুদ্ধ করার সাহস করছে না। এ ছাড়া, শত্রু  জানে যে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে এবং বিশ্বে শক্তির ভারসাম্যে ব্যাপক পরিবর্তন আসবে।

আইআরজিসি’র উপ প্রধান বলেন, শত্রু  মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ওপর ইরানের প্রভাব মুছে ফেলার চেষ্টা করছে। কিন্তু তার জানা নেই, মধ্যপ্রাচ্যের ওপর ইরানের আত্মিক প্রভাব রয়েছে যা মুছে ফেলা সম্ভব নয়।

জেনারেল সালামি বলেন, মার্কিনীরা ইরাক ও সিরিয়ায় সাত ট্রিলিয়ন ডলার খরচ করার পরও মার্কিন প্রেসিডেন্ট স্বীকার করেছেন, ওই বিপুল পরিমাণ অর্থ ওয়াশিংটনের কোনো কাজে আসেনি। ট্রাম্পের এ স্বীকারোক্তি প্রমাণ করছে, মধ্যপ্রাচ্যে মূল বিজয় হয়েছে ইরানের।

তিনি আরো বলেন, ইহুদিবাদী ইসরাইল সীমান্তের কাছে ইসলামি প্রতিরোধ আন্দোলনের মূল কেন্দ্র গড়ে উঠেছে। কাজেই আন্তর্জাতিক এই ইসলামি শক্তিকে প্রতিহত করার ক্ষমতা আমেরিকা বা পাশ্চাত্যের নেই।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২২