ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে দাওয়াত দিয়েছেন ড. রুহানি
https://parstoday.ir/bn/news/iran-i60009-ইন্দোনেশিয়ার_প্রেসিডেন্টকে_দাওয়াত_দিয়েছেন_ড._রুহানি
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোকে এশিয়া কোঅপারেশন ডায়ালগ বা এসিডি সংলাপে যোগ দেয়ার আমন্ত্রণ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। চলতি বছরে এ সংলাপ অনুষ্ঠিত হবে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুলাই ১২, ২০১৮ ১৪:০৮ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট রুহানির দাওয়াতপত্র পৌঁছে দেন এবতেকার মাসুমে (ডানে)
    প্রেসিডেন্ট রুহানির দাওয়াতপত্র পৌঁছে দেন এবতেকার মাসুমে (ডানে)

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোকে এশিয়া কোঅপারেশন ডায়ালগ বা এসিডি সংলাপে যোগ দেয়ার আমন্ত্রণ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। চলতি বছরে এ সংলাপ অনুষ্ঠিত হবে।

ইরানের নারী বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মাসুমে এবতেকার এ সম্পর্কিত একটি দাওয়াতপত্র ইন্দোনেশিয়ায় নিয়ে গেছেন এবং এটি গ্রহণ করেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জুসুফ কাল্লা।

এসিডি সংলাপের স্বাগতিক দেশ হিসেবে এবার ইসলামি প্রজাতন্ত্র ইরান দায়িত্ব পালন করবে। এটি হচ্ছে এশিয়ার দেশগুলোর আন্তঃসরকারি একটি সংস্থা এবং ২০০২ সালের ১৮ জুন এটি প্রতিষ্ঠিত হয়। এ সংস্থাটি আসিয়ান, সার্ক, পারস্য উসাগরীয় সহযোগিতা পরিষদ এবং ইউরেশিয়ান ইকনোমিক ইউনিয়নের মতো সংস্থার মধ্যে সমন্বয় সাধন করে।

ইরানের ভাইস প্রেসিডেন্ট এবতেকার মাসুমে বলেন, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে পরমাণু সমঝোতা সম্পর্কিত একটি চিঠিও দিয়েছেন প্রেসিডেন্ট রুহানি। এর আগে এবতেকার মাসুমে মালয়েশিয়া সফর করেন। সে সময় তিনি ইরানের প্রেসিডেন্টের একটি বার্তা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদের কাছে পৌঁছে দেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১২