ইরান নিয়ে ইসরাইলি দাবি নাকচ করেছেন পুতিন
https://parstoday.ir/bn/news/iran-i60058-ইরান_নিয়ে_ইসরাইলি_দাবি_নাকচ_করেছেন_পুতিন
অধিকৃত গোলান মালভূমি থেকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক উপদেষ্টাদের দূরে রাখার ব্যাপারে ইহুদিবাদী ইসরাইলের দাবি নাকচ করে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল (শুক্রবার) ইসরাইলের ওয়াইনেট নিউজ ওয়েবসাইট এ খবর দিয়েছে।  
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুলাই ১৪, ২০১৮ ১৩:৫৫ Asia/Dhaka
  • নেতানিয়াহু (বামে) ও পুতিন
    নেতানিয়াহু (বামে) ও পুতিন

অধিকৃত গোলান মালভূমি থেকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক উপদেষ্টাদের দূরে রাখার ব্যাপারে ইহুদিবাদী ইসরাইলের দাবি নাকচ করে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল (শুক্রবার) ইসরাইলের ওয়াইনেট নিউজ ওয়েবসাইট এ খবর দিয়েছে।  

ইসরাইল দাবি করেছিল, ইরানের সামরিক উপদেষ্টাদেরকে গোলান মালভূমির ৮০ কিলোমিটার দূরে থাকতে বাধ্য করতে হবে। গত বুধবার ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ব্যক্তিগত বৈঠক করেন। ওই বৈঠকে তিনি ইরানি সামরিক উপদেষ্টাদের নিয়ে এ দাবির কথা তুলে ধরেন। কিন্তু পুতিন তাতে সাড়া দেন নি।

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বেলায়েতি (সর্ববামে)

অন্যদিকে, ইরানের সামরিক উপদেষ্টাদের উপস্থিতির ব্যাপারে ইসরাইলের যুদ্ধমন্ত্রী এভিগদোর লিবারম্যান বলেছেন, ৪০ কিংবা ৮০ কিলোমিটার কোনো বিষয় নয় বরং সিরিয়ার মাটিতে ইরানি সেনা উপস্থিতি দেখলেই তারা ব্যবস্থা নেবেন।

ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা ড. আলী আকবর বেলায়েতি বলেছেন, সিরিয়ার সরকার না বলা পর্যন্ত ইরানি সামরিক উপদেষ্টারা সে দেশ থেকে চলে যাবে না। নেতানিয়াহুর সফরের পরদিনই আলী আকবর বেলায়েতি তিনদিনের জন্য রাশিয়া সফরে যান। এ সফরে তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের কাছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ও প্রেসিডেন্ট ড. হাসান রুহানির দুটি বার্তা পৌঁছে দেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৪