'বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রস্তুতি নিয়ে রেখেছে ইরান'
https://parstoday.ir/bn/news/iran-i60134-'বেশি_মাত্রায়_ইউরেনিয়াম_সমৃদ্ধকরণের_প্রস্তুতি_নিয়ে_রেখেছে_ইরান'
ইসলামি প্রজাতন্ত্র ইরানের আনবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি বলেছেন, ইউরোপীয়রা ইরানের স্বার্থ নিশ্চিত না করলে বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু হতে পারে। গতরাতে সাংবাদিকদের তিনি এ কথা বলেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৮, ২০১৮ ০৪:১৭ Asia/Dhaka
  • বেহরুজ কামালভান্দি
    বেহরুজ কামালভান্দি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের আনবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি বলেছেন, ইউরোপীয়রা ইরানের স্বার্থ নিশ্চিত না করলে বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু হতে পারে। গতরাতে সাংবাদিকদের তিনি এ কথা বলেছেন।

কামালভান্দি বলেন, ইউরোপের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে যাতে দেশের চাহিদা অনুযায়ী ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করা যায় সে জন্য কিছু প্রস্তুতি নেয়া হয়েছে। কারণ ইউরোপ পরমাণু সমঝোতার ভিত্তিতে ইরানের স্বার্থ নিশ্চিত না করলে পরমাণু কর্মসূচি সীমিত রাখারতো কোনো কারণ থাকতে পারে না। 

গত মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইউরোপ ইরানের স্বার্থ নিশ্চিত করার কথা বলে আসছে। ইরান এখন ইউরোপের এ সংক্রান্ত পদক্ষেপের অপেক্ষায় রয়েছে। তবে ইরান এ জন্য বেশি দিন অপেক্ষা করবে না বলে এর আগেই ঘোষণা করেছে।

গত ৮ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন। ২০১৫ সালে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর যে সমঝোতা সই হয় তাতে আমেরিকাও সই করেছিল।পরবর্তীতে সে সমঝোতা জাতিসংঘ নিরাপত্তা পরিষদও অনুমোদন করেছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৮