পরমাণু সমঝোতার কার্যকারিতা প্রমাণিত হয়েছে: রাশিয়া
https://parstoday.ir/bn/news/iran-i60161-পরমাণু_সমঝোতার_কার্যকারিতা_প্রমাণিত_হয়েছে_রাশিয়া
পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করে রাশিয়া বলেছে, এই সমঝোতার কার্যকারিতা ও উপযোগিতা প্রমাণিত হয়েছে বলে এটি অক্ষুণ্ন রাখতে হবে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুলাই ১৯, ২০১৮ ০০:৪৬ Asia/Dhaka
  • ওয়াশিংটনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্তোনভ
    ওয়াশিংটনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্তোনভ

পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করে রাশিয়া বলেছে, এই সমঝোতার কার্যকারিতা ও উপযোগিতা প্রমাণিত হয়েছে বলে এটি অক্ষুণ্ন রাখতে হবে।

ওয়াশিংটনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্তোনভ গতকাল (বুধবার) বার্তা সংস্থা রিয়ানোভোস্তিকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।

তিনি বলেন, সম্প্রতি হেলসিংকিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাক্ষাতে পরমাণু সমঝোতা নিয়ে আলোচনা হয়েছে। মস্কো এ ব্যাপারে ওয়াশিংটনের নীতির বিরোধী এবং রাশিয়া ইরানের পরমাণু সমঝোতা রক্ষা করতে চায়।

সম্প্রতি হেলসিংকিতে সাক্ষাৎ করেন ট্রাম্প ও পুতিন

ওয়াশিংটনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত বলেন, একটি কাঠামো ধ্বংস করে ফেলা খুবই সহজ কিন্তু তা আবার নতুন করে তৈরি করা অত্যন্ত কঠিন কাজ।

অ্যান্তোনভ বলেন, ইরানের পরমাণু সমঝোতার ব্যাপারে রাশিয়ার অবস্থানে পরিবর্তন আসেনি। এ সমঝোতা বাস্তবায়ন করতে হবে এবং ওয়াশিংটনের উচিত ইরানের সঙ্গে নিজের মতপার্থক্য ভিন্ন কোনো উপায়ে মিটিয়ে ফেলা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৮ মে ইরানের পরমাণু সমঝোতা থেকে অন্যায়ভাবে তার দেশকে বের করে নেন। তিনি ঘোষণা করেন, আগামী ছয় মাসের মধ্যে ইরানের বিরুদ্ধে কঠিনতম নিষেধাজ্ঞা আরোপ করবেন। ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেলেও এতে স্বাক্ষরকারী বাকি দেশগুলো এটি রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞার কথা জানিয়েছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৯