ইরানি সেনা হত্যার দায় স্বীকার করেছে পিজেএকে
জুলাই ২১, ২০১৮ ১৭:৩৭ Asia/Dhaka
-
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র সদস্যরা প্রশিক্ষণ নিচ্ছেন
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ১০ সদস্যকে হত্যার দায় স্বীকার করেছে সন্ত্রাসী গোষ্ঠী ‘পার্টি অব ফ্রি লাইফ অব কুর্দিস্তান’ বা পিজেএকে।
ইরাক সীমান্তের একটি সামরিক চেকপয়েন্টে হামলা এবং একই সময়ে একটি গোলাবারুদের গুদামে বিস্ফোরণের ঘটনায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র ১০ সদস্য শহীদ ও ১১ জন আহত হন।
শহীদ ১০ সেনার মধ্যে সাতজন মারিভানের অধিবাসী, একজন সানান্দাজের এবং তিনজন কোরভে এলাকার অধিবাসী।
হামযা সাইয়্যেদ আশ-শোহাদা সামরিক ঘাঁটি থেকে দেয়া বিবৃতির বরাত দিয়ে ফার্স নিউজ বলেছে, গতরাতে মারিভান এলাকার দারি গ্রামে এ হামলা হয় এবং দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এক পর্যায়ে গোলাবারুদের গুদামে বিস্ফোরণ ঘটে। এতে আইআরজিসি’র ১০ সদস্য শহীদ হন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২১
ট্যাগ