রাশিয়া থেকে পণ্য আমদানি করতে তহবিল দেবে ইরানি ব্যাংক
https://parstoday.ir/bn/news/iran-i60617-রাশিয়া_থেকে_পণ্য_আমদানি_করতে_তহবিল_দেবে_ইরানি_ব্যাংক
মার্কিন নিষেধাজ্ঞার প্রথম ধাক্কা রুখে দিতে প্রস্তুতি নিচ্ছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। এজন্য দেশটি রাশিয়া থেকে প্রয়োজনীয় নানা পণ্য আমদানি করবে। এসব পণ্য আমদানির জন্য এরইমধ্যে ইরান উপায় বের করেছে এবং ইরানের বিভিন্ন ব্যাংক তাতে অর্থ যোগান দেবে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
আগস্ট ০৫, ২০১৮ ১৮:০৬ Asia/Dhaka
  • রুশ প্রেসিডেন্ট পুতিন ও ইরনের প্রেসিডেন্ট রুহানি
    রুশ প্রেসিডেন্ট পুতিন ও ইরনের প্রেসিডেন্ট রুহানি

মার্কিন নিষেধাজ্ঞার প্রথম ধাক্কা রুখে দিতে প্রস্তুতি নিচ্ছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। এজন্য দেশটি রাশিয়া থেকে প্রয়োজনীয় নানা পণ্য আমদানি করবে। এসব পণ্য আমদানির জন্য এরইমধ্যে ইরান উপায় বের করেছে এবং ইরানের বিভিন্ন ব্যাংক তাতে অর্থ যোগান দেবে।

আজ (রোববার) এক ঘোষণায় ইরানের ব্যাংকে সদেরাত বলেছে, তারা মস্কোর সঙ্গে একটি চুক্তি করেছে যার আওতায় রাশিয়া থেকে এক কোটি ইউরোর জরুরি পণ্য আমদানি করা যাবে। এসব পণ্যের মধ্যে থাকবে ওষুধ, চিকিৎসা সামগ্রী এবং শিল্পের কাঁচামাল।

ইরানের ব্যাংকে সদেরাত

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, শুধুমাত্র রাশিয়া ও রাশিয়া হতে স্বাধীন হওয়া রাষ্ট্রগুলো থেকে পণ্য আমদানির জন্য এই তহবিল যোগান দেবে সদেরাত ব্যাংক। তবে এ আমদানি কার্যক্রমের জন্য ইরানের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে।

আগামীকাল ৬ আগষ্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করবেন বলে আগেই ঘোষণা দিয়েছেন। ২০১৫ সালে পরমাণু সমঝোতা সই হওয়ার পর এসব নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল মার্কিন প্রশাসন।#    

পার্সটুডে/এসআইবি/৫