ইরানের শত্রুরা এখন আর আগ্রাসনের চিন্তা করতে পারে না: আইআরজিসি
https://parstoday.ir/bn/news/iran-i63722-ইরানের_শত্রুরা_এখন_আর_আগ্রাসনের_চিন্তা_করতে_পারে_না_আইআরজিসি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বলেছে, ইসলামি বিপ্লবের পর গত ৪০ বছরে ইরানের প্রতিরক্ষা শক্তি এমন পর্যায়ে পৌঁছেছে যে, যুদ্ধকামী শত্রুরা এখন আর আগ্রাসনের চিন্তা করতে পারে না। গতকাল (বুধবার) জাতীয় প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে এক বিবৃতিতে আইআরজিসি এ কথা বলেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৩, ২০১৮ ০৮:৩৫ Asia/Dhaka
  • প্রতিরক্ষা দিবসের অনুষ্ঠানে প্রেসিডেন্ট ড. রুহানি
    প্রতিরক্ষা দিবসের অনুষ্ঠানে প্রেসিডেন্ট ড. রুহানি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বলেছে, ইসলামি বিপ্লবের পর গত ৪০ বছরে ইরানের প্রতিরক্ষা শক্তি এমন পর্যায়ে পৌঁছেছে যে, যুদ্ধকামী শত্রুরা এখন আর আগ্রাসনের চিন্তা করতে পারে না। গতকাল (বুধবার) জাতীয় প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে এক বিবৃতিতে আইআরজিসি এ কথা বলেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রতিরক্ষা শক্তি ও সক্ষমতা জোরদার অব্যাহত রয়েছে এবং এ ক্ষেত্রে কোনো ধরণের অবহেলা মেনে নেয়া হয় না। এটিই হচ্ছে ইরানের সশস্ত্র বাহিনীর নীতি-কৌশল। ইরানি বিশেষজ্ঞদের সহযোগিতায় গত চার দশকে প্রতিরক্ষা সক্ষমতা এমন পর্যায়ে পৌঁছেছে যে, ইরানের চরম যুদ্ধকামী শত্রুরাও হুমকি বাস্তবায়নের ক্ষমতা হারিয়ে ফেলেছে।

নতুন জঙ্গিবিমান পরিদর্শন করছেন রুহানি

আইআরজিসি বলেছে, ইরানের সশস্ত্র বাহিনীর শক্তিশালী ভিত্তি ও অবস্থানের কারণে শত্রুরা বিশেষকরে আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল ও সৌদি আরব ব্যাপক উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছে। 

সশস্ত্র বাহিনী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ির দিক-নির্দেশনায় শত্রুর হুমকি ও নিষেধাজ্ঞাকে সুযোগে পরিণত করে প্রয়োজনের সময় শত্রুদেরকে চরম শিক্ষা দেবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

গতকাল ২২ আগস্ট ইরানে প্রতিরক্ষা শিল্প দিবস পালিত হয়েছে।# 

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৩