কাবাডিতে ভারতকে হারিয়ে শিরোপা জিতল ইরানি নারীরা
https://parstoday.ir/bn/news/iran-i63755-কাবাডিতে_ভারতকে_হারিয়ে_শিরোপা_জিতল_ইরানি_নারীরা
কাবাডিতে এশিয়ান গেমসে দুইবারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতল ইরানের নারী দল।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
আগস্ট ২৪, ২০১৮ ১১:২৮ Asia/Dhaka

কাবাডিতে এশিয়ান গেমসে দুইবারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতল ইরানের নারী দল।

আজ (শুক্রবার) জাকার্তার থিয়েটার গারুডা স্টেডিয়ামে স্থানীয় সময় বিকেল তিনটায় শুরু হওয়া শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের নারী দলকে ২৭-২৪ ব্যবধানে হারায় ইরান। এ জয়ের ফলে ২০১৪ সালের ফাইনালে ভারতের কাছে হারের মধুর প্রতিশোধ নিলেন ইরানের নারী। আর ২০১০ ও ২০১৪ সালের চ্যাম্পিয়ন ভারতকে রৌপ্য পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হলো। নারীদের কাবাডিতে এবার ব্রোঞ্জ পদক পেয়েছে যথাক্রমে চাইনিজ তাইপে ও থাইল্যান্ড।

শিরোপা জয়ের পর ইরানি নারীদের উল্লাস

ফাইনাল ম্যাচের প্রথমার্ধে আক্রমণাত্মক খেলে ১৩-১১ ব্যবধানে এগিয়ে যায় ভারত। তবে দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ইরান ম্যাচে ফিরে আসে। শেষপর্যন্ত পাল্টা আক্রমণ ও দুরন্ত ডিফেন্স করে ২৭-২৪ ব্যবধানে ভারতকে হারিয়ে শিরোপা জেতে ইরান। শিরোপা নিশ্চিত করে ইরানের নারীরা উল্লাসে মেতে ওঠেন। এসময় অনেকের চোখে আনন্দাশ্রু দেখা যায়।

হারের পর হতাশ ভারতীয় নারীরা

এর আগে গতকাল ইরানের পুরুষ কাবাডি দল এশিয়ান গেমসে সাতবারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছেআজ সোনা জেতার লক্ষ্যে পরস্পরের মুখোমুখি হবে ইরান ও দক্ষিণ কোরিয়া।#   

পার্সটুডে/আশরাফুর রহমান/২৪

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন