এশিয়ান গেমস: চাকতি নিক্ষেপে স্বর্ণ জিতলেন ইরানের এহসান হাদ্দাদি
https://parstoday.ir/bn/news/iran-i63898-এশিয়ান_গেমস_চাকতি_নিক্ষেপে_স্বর্ণ_জিতলেন_ইরানের_এহসান_হাদ্দাদি
ইন্দোনেশিয়ায় চলমান এশিয়ান গেমসে ডিসকাস থ্রো বা চাকতি নিক্ষেপ ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন ইরানি অ্যাথলেট এহসান হাদ্দাদি। এ নিয়ে চলমান এশিয়ান গেমসে ইরান ১৯টি স্বর্ণ, ১৬টি রৌপ্য এবং ১৭টি ব্রোঞ্জ জিতে পদক তালিকার পঞ্চম স্থানে রয়েছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
আগস্ট ২৯, ২০১৮ ১৬:৩৫ Asia/Dhaka
  • ইরানি পতাকা হাতে এহসান হাদ্দাদি
    ইরানি পতাকা হাতে এহসান হাদ্দাদি

ইন্দোনেশিয়ায় চলমান এশিয়ান গেমসে ডিসকাস থ্রো বা চাকতি নিক্ষেপ ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন ইরানি অ্যাথলেট এহসান হাদ্দাদি। এ নিয়ে চলমান এশিয়ান গেমসে ইরান ১৯টি স্বর্ণ, ১৬টি রৌপ্য এবং ১৭টি ব্রোঞ্জ জিতে পদক তালিকার পঞ্চম স্থানে রয়েছে।

আজ (বুধবার) জাকার্তার জিবিকে স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তিনি ৬৫.৭১ মিটার দূরে চাকতি নিক্ষেপ করেন। ৬০.০৯ মিটার দূরে চাকতি নিক্ষেপ করে রৌপ্যপদক জেতেন ইরাকের আল সামাহ মুস্তাফা কাজিম দাগের। এছাড়া, ব্রোঞ্জ পদক পান কুয়েতের জানকায়ী ঈসা। তিনি ৫৯.৪৪ মিটার দূরে চাকতি নিক্ষেপ করেন।

চাকতি হাতে এহসান হাদ্দাদি

এহসান হাদ্দাদি ২০১৭ সালে ভারতের ভুবণেশ্বরে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়নশিপ, ২০১৪ সালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসেও স্বর্ণপদক জিতেছিলেন। ২০০৪ সালে এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপ এবং ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপে চাকতি নিক্ষেপে স্বর্ণপদক জেতার মাধ্যমে তার আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয়। এ পর্যন্ত তিনি আন্তর্জাতিক অঙ্গণে চাকতি নিক্ষেপে ১৩ বার প্রথম স্থান লাভ করেছেন। এছাড়া, দুইবার দ্বিতীয় ও তিনবার তৃতীয় পুরস্কার পেয়েছেন।

পার্সটুডে/ আশরাফুর রহমান/২৯