ওয়াল স্ট্রিট জার্নালের বক্তব্য হাস্যকর: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i63932-ওয়াল_স্ট্রিট_জার্নালের_বক্তব্য_হাস্যকর_ইরান
মার্কিন সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করতে ইরান ইরাকি সৈন্যদের সমরাস্ত্র ও প্রশিক্ষণ দিয়েছে বলে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল যে দাবি করেছে তাকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে তেহরান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ৩১, ২০১৮ ১০:২২ Asia/Dhaka
  • আলীরেজা মিরইউসেফি
    আলীরেজা মিরইউসেফি

মার্কিন সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করতে ইরান ইরাকি সৈন্যদের সমরাস্ত্র ও প্রশিক্ষণ দিয়েছে বলে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল যে দাবি করেছে তাকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে তেহরান।

দৈনিকটির অন্যতম লেখক মাইকেল গর্ডন সম্প্রতি এক নিবন্ধে দাবি করেন, ইরাকে মার্কিন সেনাদের বিরুদ্ধে হামলায় ইরাকিদেরকে প্রশিক্ষণ ও সমরাস্ত্র দিয়েছে ইরান।

ওই দাবির জবাব দিতে জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধির মুখপাত্র আলীরেজা মিরইউসেফি ওয়াল স্ট্রিট জার্নালকে লেখা এক প্রতিবাদলিপিতে বলেন, মাইকেল গর্ডনের বক্তব্যের কোনো ভিত্তি নেই এবং তা হাস্যকর। মার্কিন সেনাদের বিরুদ্ধে ইরান কোনো পদক্ষেপ নিলে ওয়াশিংটনের গোয়েন্দা সূত্রেই তা ধরা পড়ত।  

মিরইউসেফি আরো বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান শুধুমাত্র দায়েশের মতো উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধে ইরাকিদেরকে সহযোগিতা করেছে।

২-১৪ সালে ইরাক জুড়ে আতঙ্ক সৃষ্টি করেছিল জঙ্গি গোষ্ঠী দায়েশ

উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ ২০১৪ সালে আমেরিকা ও সৌদি আরবের মতো কিছু পশ্চিমা ও আঞ্চলিক দেশের সহযোগিতায় ইরাকে পঙ্গপালের মতো ঢুকে পড়ে এবং দেশটির বিস্তীর্ণ এলাকা দখল করে নয়। দখলীকৃত এলাকায় গণহত্যা ও ধর্ষণসহ অসংখ্য মানবতাবিরোধী অপরাধ চালায় দায়েশ। এ অবস্থায় ইরাক সরকার দায়েশের বিরুদ্ধে যুদ্ধ করতে ইরানের সহযোগিতা চাইলে তেহরান তাতে সাড়া দেয়।

ইরানের সামরিক উপদেষ্টাদের সহযোগিতায় ইরাকের সেনাবাহিনী তিন বছরেরও বেশি সময়ের যুদ্ধের পর ২০১৭ সালের ১৭ নভেম্বর ইরাকের আল-আনবার প্রদেশের রাওয়া ঘাঁটি দায়েশের কাছ থেকে পুনরুদ্ধার করে। এর ফলে কার্যত ইরাক থেকে দায়েশের পরিপূর্ণ বিলুপ্তি ঘটে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩১