ইরাকে সন্ত্রাসী ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার কথা নিশ্চিত করল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i64179-ইরাকে_সন্ত্রাসী_ঘাঁটিতে_ক্ষেপণাস্ত্র_হামলার_কথা_নিশ্চিত_করল_ইরান
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি নিশ্চিত করেছে যে, ইরাকের কুর্দিস্তানে জড়ো হওয়া সন্ত্রাসীদের একটি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। আইআরজিসি জানিয়েছে, ওই ঘাঁটিতে সন্ত্রাসী কমান্ডাররা জড়ো হয়েছিল এবং স্বল্প পাল্লার সাতটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় সেখানে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১০, ২০১৮ ০৯:২৮ Asia/Dhaka
  • ইরাকের সন্ত্রাসী ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ছবি
    ইরাকের সন্ত্রাসী ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ছবি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি নিশ্চিত করেছে যে, ইরাকের কুর্দিস্তানে জড়ো হওয়া সন্ত্রাসীদের একটি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। আইআরজিসি জানিয়েছে, ওই ঘাঁটিতে সন্ত্রাসী কমান্ডাররা জড়ো হয়েছিল এবং স্বল্প পাল্লার সাতটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় সেখানে।

আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, “আইআরজিসি’র অ্যারোস্পেস ফোর্সের ক্ষেপণাস্ত্র ইউনিট ড্রোনের সাহায্যে শনিবার সন্ত্রাসী নেতাদের সদরদপ্তর ও একটি প্রশিক্ষণকেন্দ্রে সাতটি স্বল্প পাল্লার ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়।”

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি কয়েকজন সদস্য

বিবৃতিতে আরো বলা হয়েছে- বিশ্বের দাম্ভিক শক্তিগুলোর সমর্থনে কুর্দিস্তান অঞ্চলের কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠী সাম্প্রতিক মাসগুলোতে ইরান সীমান্তে অপরাধমূলক তৎপরতা চালানোর পর আগ্রাসীদের শাস্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। বিবৃতি অনুসারে- ইরানের আজারবাইজান ও কেরমানশাহ প্রদেশে তৎপর সন্ত্রাসীদের জন্য ক্ষেপণাস্ত্র হামলা বড় ধরনের বিপর্যয় ডেকে এনেছে। সন্ত্রাসীরা এ দুটি প্রদেশে নিরাপত্তাহীনতা সৃষ্টি ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।

হামলার আগে ইরাক সরকার কুর্দিস্তানের সন্ত্রাসীদেরকে সতর্ক করেছিল কিন্তু বাগদাদের সতর্ক বার্তায় তারা কান দেয় নি।#

পার্সটুডে/এসআইবি/১০