'চুক্তি'র কথা বলে আমেরিকা শান্তির আহ্বানকে উপহাস করছে: জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i64440-'চুক্তি'র_কথা_বলে_আমেরিকা_শান্তির_আহ্বানকে_উপহাস_করছে_জারিফ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আমরা যে শান্তির কথা বলছি আমেরিকা সেটাকে উপহাস করছে। ইরানের সঙ্গে 'চুক্তি'র কথা বলে এই উপহাস করা হচ্ছে বলে তিনি জানান। আমেরিকার ইরানবিষয়ক নয়া প্রতিনিধি ব্রায়ান হুকের সাম্প্রতিক মন্তব্যের জবাবে নিজের টুইটার পেইজে জারিফ একথা বলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২১, ২০১৮ ০২:৫০ Asia/Dhaka
  • মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আমরা যে শান্তির কথা বলছি আমেরিকা সেটাকে উপহাস করছে। ইরানের সঙ্গে 'চুক্তি'র কথা বলে এই উপহাস করা হচ্ছে বলে তিনি জানান। আমেরিকার ইরানবিষয়ক নয়া প্রতিনিধি ব্রায়ান হুকের সাম্প্রতিক মন্তব্যের জবাবে নিজের টুইটার পেইজে জারিফ একথা বলেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, আমেরিকা এখন পরমাণু সমঝোতাকে দুই সরকারের মধ্যে ব্যক্তিগত সমঝোতা হিসেবে অভিহিত করছে। এই ব্যাখ্যা ভুল। কারণ এটি একটি আন্তর্জাতিক সমঝোতা।জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইশতেহারেও এই সমঝোতাকে অনুমোদন দেওয়া হয়েছে। আমেরিকা আন্তর্জাতিক এই সমঝোতা লঙ্ঘন করায় ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আইসিজে-তে আমেরিকাকে এখন দু'টি মামলা মোকাবেলা করতে হচ্ছে। 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হাডসন ইনস্টিটিউটে ব্রায়ান হুকের বক্তৃতার সময় মার্কিন শান্তিকর্মী মেডিয়া বেঞ্জামিনের  প্রতিবাদের একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, আমেরিকা শান্তির আহ্বানকে উপহাস করে চলেছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, শান্তিকর্মী বেঞ্জামিন 'ইরানের সঙ্গে শান্তি' লেখা একটি টি-শার্ট পরে উচ্চস্বরে ব্রায়ান হুকের বক্তব্যের প্রতিবাদ করছেন। তিনি পরমাণু সমঝোতা মেনে চলার আহ্বান জানাচ্ছেন।

গত বুধবার রাতে সেখানে এক বক্তৃতায় ব্রায়ান হুক দাবি করেন, ইরানের পরমাণু সমঝোতা ছিল তেহরান ও বারাক ওমাবার মধ্যে ব্যক্তিগত সমঝোতা। এখন তারা এমন একটি 'চুক্তি' করতে চাচ্ছেন যার মাধ্যমে ইরানের পরমাণু কর্মসূচির পাশাপাশি ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে সীমিত করা যাবে।# 

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২১