সীমান্তরক্ষীদের উদ্ধারে যৌথ অভিযান চালাতে হবে: পাকিস্তানকে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i65130-সীমান্তরক্ষীদের_উদ্ধারে_যৌথ_অভিযান_চালাতে_হবে_পাকিস্তানকে_ইরান
অপহৃত সীমান্তরক্ষীদের উদ্ধারের জন্য যৌথ অভিযান চালাতে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তির ওপর অটল থাকার কথা উল্লেখ করে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আবদুর রহমান রেজা ফাজলি ইসলামাবাদের প্রতি এ আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সীমান্তরক্ষীদের উদ্ধারের জন্য যৌথ অভিযানের অত্যন্ত বেশি প্রয়োজন রয়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
অক্টোবর ১৮, ২০১৮ ১২:১৮ Asia/Dhaka

অপহৃত সীমান্তরক্ষীদের উদ্ধারের জন্য যৌথ অভিযান চালাতে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তির ওপর অটল থাকার কথা উল্লেখ করে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আবদুর রহমান রেজা ফাজলি ইসলামাবাদের প্রতি এ আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সীমান্তরক্ষীদের উদ্ধারের জন্য যৌথ অভিযানের অত্যন্ত বেশি প্রয়োজন রয়েছে।

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আবদুর রহমান রেজা ফাজলি

চলতি সপ্তাহের প্রথম দিকে পাকিস্তান সীমান্তবর্তী সিস্তান-বালুচিস্তান প্রদেশের মির্জাভে এলাকা থেকে ইরানি স্বেচ্ছাসেবক বাহিনী বাসিজ ও সীমান্তরক্ষী বাহিনীর কয়েকজন সদস্যকে অপহরণ করেছে পাকিস্তানভিত্তিক সশস্ত্র জঙ্গি গোষ্ঠী।

ইরানি সীমান্তরক্ষী (ফাইল ফটো)

গতকাল (বুধবার) পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার খান আফ্রিদিকে লেখা এক চিঠিতে ইরানি স্বরাষ্ট্রমন্ত্রী আবদুর রেজা রাহমানি ফাজলি অপহৃত সীমান্তরক্ষীদের উদ্ধারের জন্য সব রকমের প্রচেষ্টা চালাতে ইসলামাবাদের প্রতি আহ্বান জানান। অপহরণের পর সীমান্তরক্ষীদের পাকিস্তানে নিয়ে গেছে সন্ত্রাসীরা।

তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে তেহরানের যে দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তি রয়েছে তার প্রতি ইসলামাবাদ পূর্ণ সম্মান দেখাবে বলে ইরান আশা করে। ওই চুক্তি অনুসারে ইরানি সীমান্তরক্ষীদের ওপর যেকোনো হামলা প্রতিরোধ করবে পাকিস্তান।

এদিকে আইআরজিসি'র কমান্ডার মেজর জেনারেল মোহাম্মাদ আলি জাফারি সন্ত্রাসী অপহরণকারীদের হুশিয়ারি দিয়ে বলেছেন, এই ঘটনার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে।#  

 পার্সটুডে/এসআইবি/১৮