অপহৃত ইরানি সীমান্তরক্ষীদের মক্তির বিষয়ে আলোচনা করতে পাকিস্তানে জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i65471-অপহৃত_ইরানি_সীমান্তরক্ষীদের_মক্তির_বিষয়ে_আলোচনা_করতে_পাকিস্তানে_জারিফ
ইরানের অপহৃত সীমান্তরক্ষী সেনা সদস্যের ভাগ্যে কি ঘটেছে সে বিষয়ে রহস্য উদঘাটনের জন্য পাকিস্তান সফরে গেছেন পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। চলতি মাসের শুরুতে দুই দেশের যৌথ সীমান্ত এলাকা থেকে এসব সেনা সদস্যদের অপহরণ করে নিয়ে যায় পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসীরা।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
অক্টোবর ৩১, ২০১৮ ২০:১৮ Asia/Dhaka
  • পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ
    পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ

ইরানের অপহৃত সীমান্তরক্ষী সেনা সদস্যের ভাগ্যে কি ঘটেছে সে বিষয়ে রহস্য উদঘাটনের জন্য পাকিস্তান সফরে গেছেন পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। চলতি মাসের শুরুতে দুই দেশের যৌথ সীমান্ত এলাকা থেকে এসব সেনা সদস্যদের অপহরণ করে নিয়ে যায় পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসীরা।

আজ (বুধবার) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছে মোহাম্মদ জারিফ বলেন, ইরানি অপহৃত সেনা সদস্যরা যাতে নিরাপদে তাদের নিজ দেশে ফিরে যেতে পারে তার জন্য পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গে নিবিড় আলোচনার প্রয়োজন রয়েছে। তিনি বলেন, পাকিস্তানের কর্মকর্তারা প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন যে, অপহৃত ইরানি সীমান্তরক্ষীদের মুক্তি নিশ্চিত করার লক্ষ্যে তাদের সরকার সম্ভাব্য সব কিছুই করবে।

ইরানের এ শীর্ষস্থানীয় কূটনীতিক আরো বলেন, "ইরান এবং পাকিস্তান দু'টিই ভালো প্রতিবেশী দেশ। ইসলামাবাদের সঙ্গে সুসম্পর্কে উপভোগ করে তেহরান। আমরা তাদের সঙ্গে সব বিষয়ে আলোচনা করব।" একটি রাজনৈতিক এবং সামরিক প্রতিনিধি সঙ্গে ইসলামাবাদ সফরে যান জারিফ।#

পার্সটুডে/বাবুল আখতার/৩১