পাকিস্তানকে সহযোগিতা করতে সেদেশে অভিযান চালাতে প্রস্তুত ইরান
https://parstoday.ir/bn/news/iran-i65898-পাকিস্তানকে_সহযোগিতা_করতে_সেদেশে_অভিযান_চালাতে_প্রস্তুত_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুর রেজা রাহমানি ফাজলি বলেছেন, পাকিস্তানকে সহযোগিতা করতে সেদেশের ভেতরে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাতে তেহরান তৈরি আছে। তিনি আজ (শনিবার) সাংবাদিকদের এ কথা বলেছেন।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
নভেম্বর ১৭, ২০১৮ ১৫:২৫ Asia/Dhaka
  • আব্দুর রেজা রাহমানি ফাজলি
    আব্দুর রেজা রাহমানি ফাজলি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুর রেজা রাহমানি ফাজলি বলেছেন, পাকিস্তানকে সহযোগিতা করতে সেদেশের ভেতরে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাতে তেহরান তৈরি আছে। তিনি আজ (শনিবার) সাংবাদিকদের এ কথা বলেছেন।

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা চাই পাকিস্তান অপহৃত সব ইরানি সীমান্তরক্ষীকে মুক্ত করে তেহরানের কাছে হস্তান্তর করবে। তিনি বলেন, ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় পাকিস্তান পাঁচ জন ইরানি সীমান্তরক্ষীকে মুক্ত করেছে। 

সীমান্তে ইরানের সঙ্গে পাকিস্তানের নিরাপত্তা সহযোগিতা জোরদারেরও আহ্বান জানান তিনি। 

গত ১৫ অক্টোবর পাকিস্তান-ভিত্তিক একটি সন্ত্রাসী গোষ্ঠী ইরানের দক্ষিণ-পূর্ব সীমান্তের মিরজাভার জিরো পয়েন্ট ১২ জন সীমান্তরক্ষীকে অপহরণ করে নিয়ে যায়। এ পর্যন্ত পাঁচ জনকে মুক্ত করা গেলেও অপর সাত জন এখন পর্যন্ত সন্ত্রাসীদের কাছে রয়েছে বলে জানা গেছে। #

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৭