নেতানিয়াহুর ‘অলীক’ দাবি নাকচ করল ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়
https://parstoday.ir/bn/news/iran-i66715-নেতানিয়াহুর_অলীক’_দাবি_নাকচ_করল_ইরানের_গোয়েন্দা_মন্ত্রণালয়
ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি অলীক দাবি নাকচ করে দিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়। নেতানিয়াহু গত রোববার দাবি করেছেন, ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কিত তথ্য সংগ্রহের জন্য তেল আবিবের গুপ্তচরেরা নিয়মিতভাবে ইরান সফর করে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২০, ২০১৮ ১৩:২৬ Asia/Dhaka
  • বেনিয়ামিন নেতানিয়াহু
    বেনিয়ামিন নেতানিয়াহু

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি অলীক দাবি নাকচ করে দিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়। নেতানিয়াহু গত রোববার দাবি করেছেন, ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কিত তথ্য সংগ্রহের জন্য তেল আবিবের গুপ্তচরেরা নিয়মিতভাবে ইরান সফর করে।

এর জবাবে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় বলেছে, বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর যে রাজনৈতিক চাপ সৃষ্টি হয়েছে তা হাল্কা করার জন্য ও ইসরাইলের জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে নিতে তিনি ইরানে সফলভাবে গুপ্তচর প্রবেশ করানোর দাবি প্রচার করছেন।

নেতানিয়াহু আরো দাবি করেছিলেন, “ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে তথ্য যোগাড় করার জন্য সারা বিশ্বে ইসরাইলের গোয়েন্দারা কাজ করছে; আমরা সেখানেও পরিদর্শন করেছি।” তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলেন নি।

ইরানের পক্ষে গায়েন্দাগিরি করার জন্য আটক হন ইসরাইলের সাবেক জ্বালানিমন্ত্রী গোনেন সেগেভ

এ বক্তব্যের জবাবে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের একজন পরিচালক বার্তা সংস্থা ইসনাকে বলেন, ইসরাইলের সাবেক জ্বালানিমন্ত্রী গোনেন সেগেভ ইরানের হয়ে কাজ করার অপরাধে আটক হয়েছেন। এ ঘটনায় ইসরাইলের ভেতরে ও বাইরে নেতানিয়াহু ব্যাপক চাপের মুখে পড়েছেন। গত জুন মাসে ইসরাইলের ওই মন্ত্রীকে আটক করে তেল আবিব।#  

পার্সটুডে/এসআইবি/২০