অর্থনৈতিক যুদ্ধে ট্রাম্প ও নেতানিয়াহুকে পর্যুদস্ত করেছে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i67100-অর্থনৈতিক_যুদ্ধে_ট্রাম্প_ও_নেতানিয়াহুকে_পর্যুদস্ত_করেছে_ইরান
ইরানের সরকার ও জনগণ মিলে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের অর্থনৈতিক যুদ্ধ প্রতিহত করেছে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকারের বিশেষ সহকারী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান। তিনি শুক্রবার এক টুইটার বার্তায় এ মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০৫, ২০১৯ ০৩:৩৪ Asia/Dhaka
  • হোসেইন আমির আব্দুল্লাহিয়ান
    হোসেইন আমির আব্দুল্লাহিয়ান

ইরানের সরকার ও জনগণ মিলে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের অর্থনৈতিক যুদ্ধ প্রতিহত করেছে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকারের বিশেষ সহকারী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান। তিনি শুক্রবার এক টুইটার বার্তায় এ মন্তব্য করেন।

আব্দুল্লাহিয়ান বলেন, “ইরান একদিকে শক্তিমত্তার সঙ্গে মধ্যপ্রাচ্যে নিজের মিত্রদের পাশে দাঁড়িয়েছে অন্যদিকে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও প্রতিরক্ষা শক্তির আধুনিকায়নে গভীর মনযোগ দিয়েছে।  সার্বিক অর্থনৈতিক যুদ্ধে ট্রাম্প ও নেতানিয়াহুকে পর্যুদস্ত করেছে ইরানের সরকার ও জনগণ। তারা উন্নতি ও অগ্রগতির মহাসড়কে পা রেখেছে যার মাধ্যমে বিশ্ববাসীক অভিভূত হবে।”

ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছরের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যান এবং নভেম্বরে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। এ কাজ করার জন্য ট্রাম্পের ওপর সার্বক্ষণিক চাপ সৃষ্টি করে রেখেছিলেন ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ট্রাম্পের ইরান বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় বয়ে যায়। তবে ইহুদিবাদী ইসরাইল ও সৌদি আরব ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করায় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৫