তেহরানের হাফতচেনার যাদুঘরের মাছের অ্যাকুরিয়াম
জানুয়ারি ০৬, ২০১৯ ১৪:৩৭ Asia/Dhaka
ইরানের রাজধানী তেহরানের হাফতচেনার যাদুঘরটি নগরীর পৌর অঞ্চল – ১০ এ অবস্থিত। তিনতলা যাদুঘরের দু'টি তলায় রয়েছে নানা পাখি এবং প্রাণীর ট্যাক্সিডার্মি করা দেহ। মৃত প্রাণীর চামড়া ব্যবহার করে বিশেষ কৌশলে তার মধ্যে জীবন্ত রূপ ফুটিয়ে তোলার বিদ্যাকে ট্যাক্সিডার্মি বলা হয়। এ সব পাখি বা প্রাণীর সামনে দাঁড়িয়ে অনেকেই ছবি তুলতে দেখা যায়।
এ ভবনের তলকুঠুরি বা বেসমেন্টে রয়েছে নানা প্রজাতির জীবিত মাছের অ্যাকুরিয়াম। এ সব অ্যকুরিয়ামে অনেক দুর্লভ বা বিরল প্রজাতির মাছও রয়েছে। অবশ্য, এখানে ফ্ল্যাশ ব্যবহার করে ছবি তোলার ওপর রয়েছে কঠোর নিষেধাজ্ঞা। এর কারণ ব্যাখ্যা করে যাদুঘরের এক কর্মকর্তা বলেন, ফ্ল্যাশের হঠাৎ আলোয় মাছ ভড়কে যেতে এমনকি মরে যেতে পারে। তাই এমন নিষেধাজ্ঞা বলবত করা হয়েছে।
পার্সটুডে/মূসা রেজা/৬
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন
ট্যাগ