ইরানের প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ আর সৌদির ১.২: আইএমএফ
এপ্রিল ১৩, ২০১৬ ০৮:৫৩ Asia/Dhaka
আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ বলেছে, চলতি বছরে ইরানের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ। অন্যদিকে সৌদি আরবের প্রবৃদ্ধি ১.২ শতাংশ হবে বলে অর্থনৈতিক পূর্বাভাসে বলা হয়েছে।
সৌদি আরব খরচ কমানোর কঠোর পদক্ষেপ নেয়ার এবং তেল বহির্ভূত খাতে আয় বাড়ানোর জোরালো ব্যবস্থা নেয়া সত্ত্বেও দেশটি সম্পর্কে হতাশাব্যাঞ্জক পূর্বাভাস দিয়ে আইএমএফ। গত বছর দেশটির ৯৮০০ কোটি ডলার বাজেট ঘাটতি হয়েছিল।
এর আগে, চলতি বছর তেল রফতানিকারক দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩.৮ শতাংশ হবে বলে যে পূর্বাভাস দিয়েছিল তাও হ্রাস করে ২.৯ শতাংশ নিয়ে নামিয়ে আনা হয়েছে।#
মূসা রেজা/১৩
ট্যাগ