আইআরজিসি'র ওপর হামলার কঠোর নিন্দায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ
https://parstoday.ir/bn/news/iran-i68136-আইআরজিসি'র_ওপর_হামলার_কঠোর_নিন্দায়_জাতিসংঘ_নিরাপত্তা_পরিষদ
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কঠোর ভাষায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ওপর হামলার নিন্দা জানিয়েছে। বুধবার আইআরজিসি'র একটি গাড়ির ওপর চালানো এ হামলায় ২৭ জন শহিদ এবং ১৩ জন আহত হয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১৫, ২০১৯ ১৪:২২ Asia/Dhaka
  • আইআরজিসি'র ওপর হামলার কঠোর নিন্দায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কঠোর ভাষায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ওপর হামলার নিন্দা জানিয়েছে। বুধবার আইআরজিসি'র একটি গাড়ির ওপর চালানো এ হামলায় ২৭ জন শহিদ এবং ১৩ জন আহত হয়েছেন।

নিরাপত্তা পরিষদের বিবৃতিতে এ হামলাকে পৈশাচিক এবং কাপুরুষোচিত হিসেবে উল্লেখ করা হয়। বিবৃতিতে কঠোর ভাষায় এর নিন্দা জানানো হয়। নিরাপত্তা পরিষদের সদস্যরা ইরানের সরকার এবং শহিদ পরিবারের প্রতি গভীর শোক ও সহানুভূতি জানিয়েছেন। এ ছাড়া, আইআরজিসির আহত সদস্যরা দ্রুত সেরে উঠবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

এক শহিদের কফিন

নিরাপত্তা পরিষদ আবারো বলেছে, সব ধরণের সন্ত্রাসবাদই আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সবচেয়ে মারাত্মক হুমকি হয়ে উঠেছে। হামলার ঘটনায় জড়িত সবার শান্তিও দাবি করা হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/১৫

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন