ডেনমার্কের চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
https://parstoday.ir/bn/news/iran-i6832-ডেনমার্কের_চার্জ_দ্যা_অ্যাফেয়ার্সকে_তলব_করেছে_ইরানের_পররাষ্ট্র_মন্ত্রণালয়
ইরানে নিযুক্ত ডেনমার্কের ভারপ্রাপ্ত চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। কোপেনহেগেনের ইরানি দূতাবাসে ইরান বিরোধী চার বিক্ষোভকারীরা ভাঙচুরের প্রতিবাদ জানানোর জন্য চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করা হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৪, ২০১৬ ০৫:০৩ Asia/Dhaka
  • ডেনমার্কের চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

ইরানে নিযুক্ত ডেনমার্কের ভারপ্রাপ্ত চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। কোপেনহেগেনের ইরানি দূতাবাসে ইরান বিরোধী চার বিক্ষোভকারীরা ভাঙচুরের প্রতিবাদ জানানোর জন্য চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করা হয়।

রাষ্ট্রদূতের অনুপস্থিতিতে চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করে তেহরান। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এ জাতীয় ঘটনার বিরুদ্ধে ডেনমার্কের সরকারের প্রতিবাদ জানায় ইরান।

অবশ্য এ জাতীয় ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেন ডেনিশ দূত। তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে এবং এর বিরুদ্ধে ব্যবস্থাও নেয়া হবে।#

মূসা রেজা/১৪