গোটা মুসলিম ভূখণ্ড থেকে শত্রুদের বিতাড়ন করা হবে: আইআরজিসি
-
সালামি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি বলেছেন, গোটা মুসলিম ভূখণ্ড থেকে ইসলামের শত্রুদের বিতাড়িত না করা পর্যন্ত ইরান শান্ত হবে না। তিনি আজ (বৃহস্পতিবার) ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আহওয়াজ শহরে অ্যারোস্পেস প্রদর্শনী উদ্বোধনের সময় এ কথা বলেন।
হোসেইন সালামি আরও বলেছেন, ইরান এখন শুধু আঞ্চলিক শক্তি নয়, বিশ্ব শক্তিও বটে। নিজের সীমান্ত থেকে হাজার হাজার কিলোমিটার দূরে গিয়ে ইরানিরা শত্রুর ওপর নজর রাখছে। এর মাধ্যমে ইরান নিজের শক্তি ও সামর্থ্য তুলে ধরছে।
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি প্রসঙ্গে তিনি বলেন, আমাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো নিখুঁতভাবে শত্রুদের অবস্থানে আঘাত হানতে পারে।
তিনি অ্যারোস্পেস প্রদর্শনীর প্রতি ইঙ্গিত করে বলেন, প্রদর্শনীতে যেসব অর্জন ও সাফল্য তুলে ধরা হচ্ছে তা ইরান ও ইসলামের প্রতিরক্ষা শক্তির অতি সামান্য অংশ। ইরানের সার্বিক শক্তির কথা শত্রুকে মনে রাখতে হবে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৭
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন