‘সন্ত্রাসীদের পরাজিত করায় আইআরজিসি-কে সন্ত্রাসী বলেছে আমেরিকা’
https://parstoday.ir/bn/news/iran-i69494-সন্ত্রাসীদের_পরাজিত_করায়_আইআরজিসি_কে_সন্ত্রাসী_বলেছে_আমেরিকা’
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে নেতৃস্থানীয় ভূমিকা রাখার কারণে তার দেশের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি-কে সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করেছে আমেরিকা। প্রেসিডেন্ট রুহানি আইআরজিসি-কে সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের ক্ষেত্রে অগ্রগামী বাহিনী বলে মন্তব্য করেন।  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১১, ২০১৯ ১২:১৬ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি
    ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে নেতৃস্থানীয় ভূমিকা রাখার কারণে তার দেশের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি-কে সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করেছে আমেরিকা। প্রেসিডেন্ট রুহানি আইআরজিসি-কে সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের ক্ষেত্রে অগ্রগামী বাহিনী বলে মন্তব্য করেন।  

গতকাল (বুধবার) মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে প্রেসিডেন্ট রুহানি এসব কথা বলেন। তিনি বলেন, “শত্রুরা মধ্যপ্রাচ্যে তাদের লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে এবং তারা জানে তাদের এই পরাজয়ের পেছনে আইআরজিসি’র মূল ভূমিকা রয়েছে। সে কারণে তারা ক্ষিপ্ত হয়ে এই জ্ঞানহীন সিদ্ধান্ত নিয়েছে।”

আইআরজিসি সদস্যদের একাংশ (ফাইল ফটো)

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার আইআরজিসি-কে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ বলে বিবৃতি প্রকাশ করেন। এ সম্পর্কে ইরানি প্রেসিডেন্ট বলেন, যুক্তি ও আন্তর্জাতিক আইন উপেক্ষা করে ট্রাম্প রাজনৈতিক উদ্দেশ্য-প্রণোদিত এই চটুল পদক্ষেপ নিয়েছেন। কিন্তু মার্কিন প্রশাসনের জানা উচিত যে, তারাই এ অঞ্চলে সন্ত্রাসবাদ, নির্যাতন এবং নিষ্ঠুরতার উৎস।#

পার্সটুডে/এসআইবি/১১