চলতি বছরেই পারস্য উপসাগরে ইরান-রাশিয়া যৌথ নৌ মহড়া: ইরানি নৌ কমান্ডার
https://parstoday.ir/bn/news/iran-i69962-চলতি_বছরেই_পারস্য_উপসাগরে_ইরান_রাশিয়া_যৌথ_নৌ_মহড়া_ইরানি_নৌ_কমান্ডার
ইরান এবং রাশিয়ার সেনাবাহিনী চলতি বছরের শেষ নাগাদ পারস্য উপসাগরে বড় ধরনের নজিরবিহীন যৌথ নৌ মহড়া চালাবে বলে ইরানের নৌ বাহিনীর রিয়ার এডমিরাল হোসেইন খানজাদি জানিয়েছেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
এপ্রিল ২৯, ২০১৯ ১৩:৩৪ Asia/Dhaka
  • ইরানের নৌ বাহিনীর রিয়ার এডমিরাল হোসেইন খানজাদি
    ইরানের নৌ বাহিনীর রিয়ার এডমিরাল হোসেইন খানজাদি

ইরান এবং রাশিয়ার সেনাবাহিনী চলতি বছরের শেষ নাগাদ পারস্য উপসাগরে বড় ধরনের নজিরবিহীন যৌথ নৌ মহড়া চালাবে বলে ইরানের নৌ বাহিনীর রিয়ার এডমিরাল হোসেইন খানজাদি জানিয়েছেন।

একটি উচ্চক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল নিয়ে চীন সফর শেষে আজ সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে কমান্ডার খানজাদি এ ঘোষণা দেন। চীন সফরে এডমিরাল খানজাদি অন্যান্য দেশের নৌ কমান্ডারদের সঙ্গেও সাক্ষাৎ করেন।

তিনি বলেন, "রাশিয়ার সঙ্গে প্রযুক্তিগত বিষয়ে কার্যকরী আলোচনা হয়েছে এবং চলতি বছরের শেষে যৌথ নৌ মহড়া চালানোর ব্যাপারে আমরা পরিকল্পনা করছি।" ইরান এবং রুশ নৌ বাহিনী এর আগেও কাসপিয়ান সাগরে একসঙ্গে প্রশিক্ষণে অংশ নিয়েছে। তবে পারস্য উপসাগরে আসন্ন নৌ মহড়া দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

যৌথ মহড়া বিষয়ে এমন সময় ঘোষণা আসল যখন ইরানের তেল বিক্রি শুন্যের কোঠায় নামিয়ে আনা হবে ওয়াশিংটন ঘোষণা দিয়েছে এবং এর পাল্টা জবাবে হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিয়েছে তেহরান। হরমুজ প্রণালী হলো আন্তর্জাতিক জলপথ এবং এ জলপথ দিয়েই বিশ্বের তেলের চাহিদার একটি বড় অংশ পূরণ হয়।#

পার্সটুডে/বাবুল আখতার/২৯