মার্কিন নীতি প্রত্যাখ্যান করেছে বহু দেশ: পররাষ্ট্রমন্ত্রী জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i71071-মার্কিন_নীতি_প্রত্যাখ্যান_করেছে_বহু_দেশ_পররাষ্ট্রমন্ত্রী_জারিফ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকার একপেশে নীতি শুধু ইরানকে টার্গেট করে নয় বরং বিশ্বের অন্যান্য দেশকেও ঘায়েল করতে চায়। তিনি আজ (রোববার) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৯, ২০১৯ ১২:৩১ Asia/Dhaka
  • মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকার একপেশে নীতি শুধু ইরানকে টার্গেট করে নয় বরং বিশ্বের অন্যান্য দেশকেও ঘায়েল করতে চায়। তিনি আজ (রোববার) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন।

জারিফ আরও বলেন, বিশ্বের অনেক দেশই মার্কিন একতরফা নীতি থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছে।  ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা নিজের অক্ষমতা ও হতাশা থেকে ইরানের ওপর চাপ বাড়াচ্ছে। তবে ইরান সাফল্যের সঙ্গে মার্কিন চাপ মোকাবেলা করতে সক্ষম হবে।

বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে ডলার ব্যবহার না করার বিষয়ে চীন ও রাশিয়া যে সিদ্ধান্ত নিয়েছে সে প্রসঙ্গে তিনি বলেন, আমেরিকার যে অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছে তাতে গোটা বিশ্বই ক্ষতিগ্রস্ত হচ্ছে। মার্কিন এই নীতির অবসান ঘটাতে হবে।

ব্রায়ান হুক

মার্কিন কর্মকর্তা ব্রায়ান হুক ইরানের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র শক্তিকে ফটোশপে বানানো ভুয়া ভাবমর্যাদা হিসেবে অভিহিত করে যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাখ্যান করে জারিফ বলেন, দেখা যাবে।  

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের কোনো কোনো দেশ মনে করছে ইহুদিবাদী ইসরাইল তাদেরকে সাহায্য করতে পারবে, কিন্তু ইসরাইলতো নিজেই নিজেকে সহযোগিতা করার অবস্থায় নেই। তারা যদি সে অবস্থায় থাকতো তাহলে তারা প্রতিদিন সংকট ও যন্ত্রণায় ভুগতো না।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।