জার্মানির মাধ্যমে বোয়িং বিমান সংগ্রহ করবে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i7120-জার্মানির_মাধ্যমে_বোয়িং_বিমান_সংগ্রহ_করবে_ইরান
ইরান শিগগিরই জার্মানির মাধ্যমে ১২টি বোয়িং বিমান সংগ্রহ করবে। বিমান কেনা নিয়ে যখন বোয়িং’এর সঙ্গে ইরানের আলোচনা অব্যাহত আছে তখন এ সব বিমান সংগ্রহের খবর প্রকাশিত হলো। ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেসটিভিকে এ কথা জানিয়েছেন রান ইনভেস্ট জিএমবিএইচ’এর নির্বাহী পরিচালক কিয়ানুস রানজবার।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৮, ২০১৬ ০৩:৩৭ Asia/Dhaka
  • জার্মানির মাধ্যমে বোয়িং বিমান সংগ্রহ করবে ইরান

ইরান শিগগিরই জার্মানির মাধ্যমে ১২টি বোয়িং বিমান সংগ্রহ করবে। বিমান কেনা নিয়ে যখন বোয়িং’এর সঙ্গে ইরানের আলোচনা অব্যাহত আছে তখন এ সব বিমান সংগ্রহের খবর প্রকাশিত হলো। ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেসটিভিকে এ কথা জানিয়েছেন রান ইনভেস্ট জিএমবিএইচ’এর নির্বাহী পরিচালক কিয়ানুস রানজবার।

তিনি জানান, ১২টি বোয়িং বিমান লিজ দেয়া হবে। ইরানের জাতীয় বিমান সংস্থা ইরান এয়ারকে লিজ দেয়া এসব বিমান ৭৩৭ এবং ৭৬৭’এর মডেলের হবে বলেও জানান তিনি।

ইরান থেকে জার্মানিতে সরাসরি ফ্লাইটসহ অন্যান্য দূরপাল্লার রুটের জন্য এ সব বিমান ব্যবহার হবে। এ সব বিমান সংগ্রহ করা নিয়ে আলোচনা তেহরানে চলছে এবং আগামী কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।

আগামী মাসে ইরান সফরে আসবেন জার্মানির অর্থমন্ত্রী এবং ভাইস চ্যান্সেলর সিগমার গ্যাব্রিয়েল। ছয় মাসের মধ্যেই এটাই হবে তার দ্বিতীয় সফর এবং তার এ সফরের সময়ে এ সব বিমান ইরানকে দেয়া হবে।#

মূসা রেজা/১৮