ইরান-রাশিয়া সামরিক চুক্তি সই: টার্নিং পয়েন্ট বললেন নৌ কমান্ডার  
https://parstoday.ir/bn/news/iran-i72554-ইরান_রাশিয়া_সামরিক_চুক্তি_সই_টার্নিং_পয়েন্ট_বললেন_নৌ_কমান্ডার
ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানজাদি জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে তার দেশের সশস্ত্র বাহিনীর একটি চুক্তি হয়েছে যার আওতায় দু দেশের সামরিক ক্ষেত্রে সহযোগিতা বাড়বে। এ সহযোগিতা কয়েকটি ধারাবাহিক প্রকল্পের মাধ্যমে বিস্তৃত হবে। এর মধ্যে একটি কর্মসূচি হচ্ছে- চলতি বছরের শেষ নাগাদ ইরান ও রাশিয়ার নৌবাহীর মধ্যে যৌথ মহড়া।   
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৫, ২০১৯ ১৪:৩৬ Asia/Dhaka
  • রাশিয়ার নৌবাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেন ইরানের নৌবাহিনীর প্রধান
    রাশিয়ার নৌবাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেন ইরানের নৌবাহিনীর প্রধান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানজাদি জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে তার দেশের সশস্ত্র বাহিনীর একটি চুক্তি হয়েছে যার আওতায় দু দেশের সামরিক ক্ষেত্রে সহযোগিতা বাড়বে। এ সহযোগিতা কয়েকটি ধারাবাহিক প্রকল্পের মাধ্যমে বিস্তৃত হবে। এর মধ্যে একটি কর্মসূচি হচ্ছে- চলতি বছরের শেষ নাগাদ ইরান ও রাশিয়ার নৌবাহীর মধ্যে যৌথ মহড়া।   

পারস্য উপসাগরে ইরানের কিশ দ্বীপে আন্তর্জাতিক সামরিক ডাইভিং প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাডমিরাল খানজাদি এ ঘোষণা দেন।  তিনি জানান, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে তিনি ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের পক্ষে এ চুক্তিতে সই করেছেন। তিনি বলেন, এ চুক্তির কিছু ধারা গোপন থাকবে তবে সামগ্রিকভাবে চুক্তিটি দু দেশের সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতা বিস্তারের লক্ষ্যে সই করা হয়েছে। অ্যাডমিরাল খানজাদি এ চুক্তিকে ইরান ও রাশিয়ার সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতার ক্ষেত্রে টার্নিং পয়েন্ট বলে উল্লেখ করেন।

রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানজাদি 

এ সময় তিনি আমেরিকা ও ব্রিটেনের সামরিক তৎপরতাকে গুরুত্বহীন বলে মন্তব্য করেন। তিনি বলেন, দেশ দুটি অহেতুক পারস্য উপসাগরীয় অঞ্চলকে তাঁতিয়ে তোলার চেষ্টা করছে তবে তাদের প্রচেষ্টা সফল হবে না।#

পার্সটুডে/এসআইবি/৫