ঈদের নামাজে হামলার নিন্দা, জুলুম বন্ধে ঐক্যবদ্ধ হোন: জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i72725-ঈদের_নামাজে_হামলার_নিন্দা_জুলুম_বন্ধে_ঐক্যবদ্ধ_হোন_জারিফ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ইহুদিবাদীদের জুলুম-অত্যাচার থেকে মুক্তি পেতে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
আগস্ট ১১, ২০১৯ ১৫:১৬ Asia/Dhaka
  • জারিফ
    জারিফ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ইহুদিবাদীদের জুলুম-অত্যাচার থেকে মুক্তি পেতে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি আজ (রোববার) ফিলিস্তিনের আল-আকসা মসজিদে নারী মুসল্লিদের ওপর ইহুদিবাদী সেনাদের হামলার ছবি প্রকাশ করে লিখেছেন, এই সব ইহুদিবাদী সন্ত্রাসী আশা করছে তারা শতাব্দির সবচেয়ে বড় অবমাননা (ডিল অব দ্যা সেঞ্চুরি) ফিলিস্তিনিদের ওপর চাপিয়ে দিতে সক্ষম হবে, কিন্তু মুসলমানরা ঐক্যবদ্ধভাবে এই জুলুম-অত্যাচার বন্ধ করতে সক্ষম।

ফিলিস্তিনের অধিকৃত বায়তুল মুকাদ্দাস শহরের পব্ত্রি আল-আকসা মসজিদে ঈদুল আযহার নামাজ আদায় করতে যাওয়া মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইলের সেনবাবাহিনী।

ইহুদিবাদীদের বাধা সত্ত্বেও আজ আল-আকসা মসজিদে এক লাখের বেশি ফিলিস্তিনি পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। উগ্র ইহুদিবাদীরা ঈদের দিন মুসল্লিদের ওপর হামলা চালাতে তাদের সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছিল।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।