বিদেশি সেনার উপস্থিতি পারস্য উপসাগরকে অনিরাপদ করবে: ইরানি নৌ কমান্ডার
-
আইআরজিসি\'র নৌ কমান্ডার রিয়ার এডমিরাল আলিরেজা তাংসিরি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র নৌ ইউনিটের কমান্ডার হুঁশিয়ারি দিয়ে বলেছেন,পারস্য উপসাগরে বিদেশি সেনার অবস্থানের ফলে এ অঞ্চলে অনিরাপত্তা এবং অস্থিতিশীলতার সৃষ্টি হবে।
আজ রোববার আইআরজিসি'র নৌ কমান্ডার রিয়ার এডমিরাল আলিরেজা তাংসিরি বলেন, "পারস্য উপসাগর, ওমান সাগর এবং ইরানের দ্বীপের মধ্যে অবস্থিত গভীর সমুদ্র অঞ্চল নিরাপদ রয়েছে। এসব অঞ্চলে পরিপূর্ণ নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে ইরান আগে থেকেই কাজ করে আসছে।"
কমান্ডার তাংসিরি বলেন, "আজ আমরা নিজেরাই পারস্য উপসাগরে নিরাপত্তা প্রতিষ্ঠা করতে পারি। যেসব দেশ পারস্য উপসাগরে নিরাপত্তা দিয়ে আসছে তাদের মধ্যে ইরান অগ্রভাগে রয়েছে বলেও জানান তিনি।" তিনি আরো বলেন, ইরানসহ পারস্য উপসাগরের দক্ষিণে অবস্থিত সাতটি দেশ এ অঞ্চলে পূর্ণ নিরাপত্তা প্রতিষ্ঠা করতে সক্ষম। তবে এখানে বিদেশি সেনার উপস্থিতির কারণে অনিরাপত্তা সৃষ্টি করবে বলে হুঁশিয়ারি দেন তিনি।#
পার্সটুডে/বাবুল আখতার/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।