ইরাকের নিরাপত্তা মানেই ইরানের নিরাপত্তা: প্রতিরক্ষামন্ত্রী
-
ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, তার দেশ ইরাকের নিরাপত্তাকে নিজের নিরাপত্তা বলে মনে করে। তিনি আজ (রোববার) তেহরানে ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রী ইয়াসিন তাহির আল ইয়াসিরি'র সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
আমির হাতামি আরও বলেছেন, ইরাকে তৎপর সন্ত্রাসীদের দমনে ইরান যে সহযোগিতা করছে তার সঙ্গে আত্মিক ও বিশ্বাসগত সম্পর্ক রয়েছে এবং এটা ইরানের দীর্ঘ মেয়াদি কৌশলের অংশ।
এ সময় ইরাকের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসিন তাহির আল ইয়াসিরি বলেন, বর্তমানে তেহরান ও বাগদাদের মধ্যে যে সম্পর্ক বিরাজ করছে তা ঐতিহাসিক। ইতিহাসের আর কোনো পর্যায়েই দুই দেশের মধ্যে এতো ভালো সম্পর্ক ছিল না। ইরাক সরকার ইরানের সঙ্গে সামরিক ও নিরাপত্তা ক্ষেত্রে সম্পর্ক জোরদারকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বলে তিনি জানান।
ইরাকের প্রতিরক্ষামন্ত্রী বলেন, দায়েশ বা আইএসের সঙ্গে লড়াইয়ে সবার আগে ইরান সহযোগিতা দিয়েছে এবং ইরানের ওপরই নিশ্চিন্তে নির্ভর করা যায়।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।