যুদ্ধের হুমকি ট্রাম্পের ফাঁকাবুলি: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i74720-যুদ্ধের_হুমকি_ট্রাম্পের_ফাঁকাবুলি_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, তার দেশের বিরুদ্ধে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধের হুমকি দিয়েছেন তা নিতান্তই ধোঁকাবাজি এবং আমেরিকার ব্যর্থতা ঢাকার জন্য তিনি এমন হুমকি দিয়েছেন। গতকাল (বুধবার) ইরানের মন্ত্রিসভার বৈঠকের অবকাশে সাংবাদিকদের এসব কথা বলেন জেনারেল হাতামি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৪, ২০১৯ ০৫:২৬ Asia/Dhaka
  • ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি
    ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, তার দেশের বিরুদ্ধে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধের হুমকি দিয়েছেন তা নিতান্তই ধোঁকাবাজি এবং আমেরিকার ব্যর্থতা ঢাকার জন্য তিনি এমন হুমকি দিয়েছেন। গতকাল (বুধবার) ইরানের মন্ত্রিসভার বৈঠকের অবকাশে সাংবাদিকদের এসব কথা বলেন জেনারেল হাতামি।

নতুন যুদ্ধের ব্যাপারে গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন। মুলত তারই জবাব দিলেন জেনারেল হাতামি। এই মুহূর্তে মার্কিন পররাষ্ট্রনীতিতে কোন বিষয়টি প্রাধান্য পাচ্ছে- এমন এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছিলেন, আমেরিকা প্রয়োজনে নতুন যুদ্ধে জড়াতে পারে।

ডোনাল্ড ট্রাম্প বারবার বলেন যে, তার সরকার মার্কিন সেনাদেরকে দেশে ফেরত আনার চেষ্টা করছে।  এর পাশাপাশি তিনি নতুন যুদ্ধে জড়ানোর হুমকি দেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্প বলেন, “আমরা নতুন যুদ্ধে জড়িয়ে যেতে পারি। আমরা আগের যেকোনো সময়ের চেয়ে এই মুহূর্তে অনেক বেশি প্রস্তুত। যদি ইরান কোনো কিছু ঘটায় তাহলে তাদের ওপর এমন আঘাত হানা হবে যা এর আগে কখনো হয় নি।”

ট্রাম্পের এসব বক্তব্যের জবাবে ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমেরিকা যদি কোন ধরনের ভুল করে তাহলে তাকে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে। তিনি জানান, ইরানের সামরিক বাহিনী দেশ এবং জনগণকে রক্ষার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত।#

পার্সটুডে/এসআইবি/২৪

  • বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।