বাগদাদিকে হত্যা করলেও দায়েশকে সমর্থন দেয়া বন্ধ করে নি আমেরিকা: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i74830-বাগদাদিকে_হত্যা_করলেও_দায়েশকে_সমর্থন_দেয়া_বন্ধ_করে_নি_আমেরিকা_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, দায়েশের প্রধান আবু বকর আল-বাগদাদিকে হত্যা করার পর আমেরিকা উগ্র সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন দেয়া বন্ধ করে নি। ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি একথা বলেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৮, ২০১৯ ১৪:২৩ Asia/Dhaka
  • ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি
    ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি

ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, দায়েশের প্রধান আবু বকর আল-বাগদাদিকে হত্যা করার পর আমেরিকা উগ্র সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন দেয়া বন্ধ করে নি। ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি একথা বলেছেন।

তিনি বলেন, বাগদাদী নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্য অঞ্চলে মার্কিন হস্তক্ষেপের অবসান হওয়া উচিত ছিল কিন্তু তা হয় নি। আমেরিকার পৃষ্ঠপোষকতার কারণেই মধ্যপ্রাচ্যে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর জন্ম হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আলী রাবিয়ি গতকাল রোববার এক মন্তব্য কলামে বলেন, বাগদাদের মৃত্যু হচ্ছে একটি প্রতীকী ঘটনা, এর মাধ্যমে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই শেষ হয়ে যায় নি; যেমন লড়াই শেষ হয়ে যায় নি আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের হত্যাকাণ্ডের মধ্যদিয়ে।

আবু বকর আল-বাগদাদি

ইরান সরকারের মুখপাত্র বলেন, বাগদাদির গাদ্দাফির মৃত্যু হচ্ছে ধ্বংসাত্মক সন্ত্রাসবাদের পতনের একটি প্রতীকী ঘটনা। ইসলামের নামে সন্ত্রাসবাদ এবং মানুষ হত্যার জন্য চক্রান্তের জাল বিস্তার করেছিল বাগদাদির মৃত্যুর মধ্যদিয়ে তার পরাজয় হয়েছে। কিন্তু লাদেনের মৃত্যুর মধ্যদিয়ে যেমন সন্ত্রাসবাদের মূলোৎটন হয় নি তেমনি আবু বকর আল-বাগদাদির মৃত্যুর মধ্যদিয়ে সন্ত্রাসবাদের চূড়ান্ত পতন হয় নি। এর প্রধান কারণ হচ্ছে- আমেরিকা এসব সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে মদদ দেয়া বন্ধ করবে না বরং বাগদাদি যে আদর্শের প্রতিনিধিত্ব করত সেই আদর্শ লালন করে আমেরিকা।#

পার্সটুডে/এসআইবি/২৮