ইসলামের মজলুম মহানায়ক হযরত ইমাম রেজা (আ.)'র পবিত্র মাজার
অক্টোবর ২৮, ২০১৯ ১৪:২৬ Asia/Dhaka
২০৩ হিজরির ত্রিশে সফর ইসলামের ইতিহাসের অত্যন্ত শোকাবহ এক দিন। কারণ, এই দিনে শাহাদাত বরণ করেছিলেন বিশ্বনবীর পবিত্র আহলে বাইতের ধারায় জন্ম নেয়া ইমাম হযরত আলী ইবনে মুসা কাজিম (আ)।
ইমাম রেজা (আ)'র জন্ম হয়েছিল ১৪৮ হিজরির ১১ জিলকদ পবিত্র মদিনায়। তাঁর কল্যাণময়ী মায়ের নাম ছিল উম্মুল বানিন নাজমা। ১৮৩ হিজরিতে খলিফা হারুনের কারাগারে পিতা ইমাম কাজিম (আ.)'র শাহাদতের পর পঁয়ত্রিশ বছর বয়সে মুসলিম উম্মাহর ইমামতের ঐশী দায়িত্ব গ্রহণ করেন ইমাম রেজা (আ.)।#
পার্সটুডে/ মো.আবুসাঈদ/২৮
ট্যাগ