মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র শক্তি হচ্ছে ইরান: পেন্টাগন
https://parstoday.ir/bn/news/iran-i75358-মধ্যপ্রাচ্যের_সবচেয়ে_বড়_ক্ষেপণাস্ত্র_শক্তি_হচ্ছে_ইরান_পেন্টাগন
প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন বলেছে, কয়েক দশকের মার্কিন অবরোধ সত্ত্বেও ইরান মধ্যপ্রাচ্যের প্রধান ক্ষেপণাস্ত্র শক্তিতে পরিণত হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি মধ্যপ্রাচ্যের যেকোনো দেশের চেয়ে বড়। পেন্টাগনের এক গবেষণা রিপোর্টে এ তথ্য উঠে এসেছে। এতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ইতিবাচক অর্জন সম্পর্কেও মন্তব্য করা হয়েছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
নভেম্বর ২০, ২০১৯ ১১:১৫ Asia/Dhaka
  • ইরানের একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা
    ইরানের একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা

প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন বলেছে, কয়েক দশকের মার্কিন অবরোধ সত্ত্বেও ইরান মধ্যপ্রাচ্যের প্রধান ক্ষেপণাস্ত্র শক্তিতে পরিণত হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি মধ্যপ্রাচ্যের যেকোনো দেশের চেয়ে বড়। পেন্টাগনের এক গবেষণা রিপোর্টে এ তথ্য উঠে এসেছে। এতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ইতিবাচক অর্জন সম্পর্কেও মন্তব্য করা হয়েছে।

গবেষণা রিপোর্টে বলা হয়েছে, কয়েক দশক ধরে ইরানকে নিরস্ত্রীকরণের চেষ্টা করা হলেও ইরান ক্ষেপণাস্ত্র কর্মসূচির ক্ষেত্রে বিরাট সফলতা অর্জন করেছে এবং তারা ক্ষেপণাস্ত্রের সংখ্যা এবং নিখুঁত কারিগরি সফলতার দিক দিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি অব্যাহত রেখেছে। পেন্টাগন তার গবেষণাপত্র দ্বিধাহীনভাবে স্বীকার করেছে যে, ইরান হচ্ছে এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র শক্তি। নাম প্রকাশ না করার শর্তে আমেরিকার একজন গোয়েন্দা কর্মকর্তা বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইসরাইলকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর আবারো দাবি করেছে, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি শান্তিপূর্ণ এবং প্রতিরক্ষামূলক নয়।

পেন্টাগনের গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ইরান থেকে যাতে আমেরিকা, ইসরাইল এবং সৌদি আরবের স্বার্থে আঘাত আনা যায় সে প্রচেষ্টার অংশ হিসেবে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। এ প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইরান এমন ধরনের ক্ষেপণাস্ত্র তৈরি করেছে দু হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এ দূরত্বের ভেতরে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী তেল আবিব এবং সৌদি আরবের রাজধানী রিয়াদে পড়ে।#

পার্সটুডে/এসআইবি/এআর/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।