বিক্ষোভে হামলা
ইরানে সাম্প্রতিক সহিংসতায় জড়িত ১০০ হোতা আটক
-
ইরানের বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেইন ইসমাইলি
ইসলামি প্রজাতন্ত্র ইরানে সম্প্রতি বিক্ষোভ প্রতিবাদের নামে যে সহিংসতা চালানো হয়েছে তার সঙ্গে জড়িত অন্তত ১০০ হোতাকে আটক করা হয়েছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এসব দুষ্কৃতকারীকে আটক করেছে।
ইরানের বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেইন ইসমাইলি গতকাল (শুক্রবার) ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনাকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সারাদেশে এসব দুষ্কৃতকারী নেতা ছড়িয়ে-ছিটিয়ে ছিল এবং তাদেরকে বিভিন্ন স্থান থেকে আটক করা হয়।
রাজধানী তেহরানের এভিন কারাগার পরিদর্শনের সময় তিনি ইরনাকে এসব কথা জানান। ইরানের বিচার বিভাগের প্রধান সরকারি কৌঁসুলি আলী আলকাসি মেহেরও কারাগার পরিদর্শন করেন। তারা তেহারানের এভিন কারাগারের বন্দীদের পরিস্থিতি সরেজমিনে ঘরে দেখেন এবং কয়েকজন বন্দীর সঙ্গে কথাও বলেন।
ইরানের বিচার বিভাগের মুখপাত্র বলেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর দিকনির্দেশনায় সারা দেশে শান্তি শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে এবং বিক্ষোভ বন্ধ হয়েছে।#
পার্সটুডে/এসআইবি/২৩