ইরান এবং ইসলামের চিকিৎসাবিদ্যা বিষয়ক ২য় আন্তর্জাতিক কংগ্রেসের উদ্বোধন
https://parstoday.ir/bn/news/iran-i75501-ইরান_এবং_ইসলামের_চিকিৎসাবিদ্যা_বিষয়ক_২য়_আন্তর্জাতিক_কংগ্রেসের_উদ্বোধন
ইরানের রাজধানী তেহরানে আজ(মঙ্গলবার) শুরু হয়েছে ইরান এবং ইসলামের চিকিৎসাবিদ্যা বিষয়ক ২য় আন্তর্জাতিক কংগ্রেস।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৬, ২০১৯ ২২:২১ Asia/Dhaka
  • ড. আরমান জারগারান
    ড. আরমান জারগারান

ইরানের রাজধানী তেহরানে আজ(মঙ্গলবার) শুরু হয়েছে ইরান এবং ইসলামের চিকিৎসাবিদ্যা বিষয়ক ২য় আন্তর্জাতিক কংগ্রেস।

বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মো সবুর হোসেন (বামে)

তেহরানের একটি হোটেলে এ কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে এশিয়া, আফ্রিকা, ইউরোপ এবং দক্ষিণ আমেরিকার ৩০জন প্রতিনিধিসহ ২০০ প্রতিনিধি উপস্থিত ছিলেন।  বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মো সবুর হোসেন এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ ছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে ফ্রান্স থেকে যোগ দেন ডা. ব্রুনো বোনেমিয়ান এবং ডা.অলিভার ল্যাফোনেট।

মার্কিন অধ্যাপক গ্লেন এম কুপার

ইরানে এ সংক্রান্ত প্রথম আন্তর্জাতিক কংগ্রেস ২৭ বছর আগে অনুষ্ঠিত হয়েছিল বলে রেডিও তেহরানকে জানান এ কংগ্রেসের বিজ্ঞান বিষয়ক সচিব এবং পারস্য

তুর্কি অধ্যাপক ড.পিটার স্টার

চিকিৎসাবিদ্যা অনুষদের ভাইস ডিন ড. আরমান জারগারান। এ কংগ্রেসের জন্য প্রায় এক বছর নিরলস পরিশ্রম করতে হয়েছে বলেও জানান তিনি।

পার্সটুডে/মূসা রেজা/২৬