সংসদ নির্বাচনের জন্য প্রার্থী নিবন্ধন শেষ করল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i75761-সংসদ_নির্বাচনের_জন্য_প্রার্থী_নিবন্ধন_শেষ_করল_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থিতা নিবন্ধনের কাজ শেষ হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য এবার মোট ১৩ হাজার প্রার্থী নাম নিবন্ধন করেছেন যার মধ্যে ১,৬০০ নারী রয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০৮, ২০১৯ ১১:২২ Asia/Dhaka
  • সংসদ নির্বাচনের জন্য প্রার্থী নিবন্ধন শেষ করল ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থিতা নিবন্ধনের কাজ শেষ হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য এবার মোট ১৩ হাজার প্রার্থী নাম নিবন্ধন করেছেন যার মধ্যে ১,৬০০ নারী রয়েছেন।

এসব ব্যক্তি নাম নিবন্ধন করলেও এখনই তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো যোগ্য বলে বিবেচিত হবেন না। জাতীয় বাছাই কমিটিতে তাদের প্রার্থিতা পরীক্ষা-নিরীক্ষা করা হবে, তারপর অভিভাবক পরিষদে এবং চূড়ান্ত পর্যায়ে তাদের প্রার্থিতার পক্ষে সার্টিফিকেট দেয়া হবে। এরপরই তারা জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।

কয়েকজন নারী ভোটার ভোট দিচ্ছেন

আগামী একুশে ফেব্রুয়ারি ইরানের ২০০ সংসদীয় আসনের জন্য এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইরানের সংসদ সদস্যরা চার বছরের জন্য নির্বাচিত হন। ইরানে নির্বাচনের দিন উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হয়ে থাকে এবং এ পর্যন্ত প্রতিটি নির্বাচন সময় মতো অনুষ্ঠিত হয়েছে।

ইরানের জাতীয় সংসদের তিনবারের স্পিকার ড. আলী লারিজানি এবার নির্বাচন করবেন না বলে ঘোষণা দিয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/৮