বিশ্বের সঙ্গে বাণিজ্যের নয়া পদ্ধতি পাওয়া গেছে: ড. রুহানি
https://parstoday.ir/bn/news/iran-i76197-বিশ্বের_সঙ্গে_বাণিজ্যের_নয়া_পদ্ধতি_পাওয়া_গেছে_ড._রুহানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যের নয়া পদ্ধতি পাওয়া গেছে এবং ভারত, মালয়েশিয়া, তুরস্ক, চীন ও রাশিয়ার সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে নতুন পদক্ষেপ নেয়া হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৫, ২০১৯ ১৬:২৩ Asia/Dhaka
  • ড. রুহানি
    ড. রুহানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যের নয়া পদ্ধতি পাওয়া গেছে এবং ভারত, মালয়েশিয়া, তুরস্ক, চীন ও রাশিয়ার সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে নতুন পদক্ষেপ নেয়া হয়েছে।

তিনি আজ (বুধবার) আরও বলেছেন, কুয়ালালামপুরে ইরান, মালয়েশিয়া, তুরস্ক ও কাতারের শীর্ষ সম্মেলনে ব্যাংকিং ও আর্থিক বিষয়ে ঐক্যমত্য হয়েছে এবং সবাই ডলার থেকে নিজেকে মুক্ত করার ওপর গুরুত্ব দিয়েছেন।

রুহানি বলেন, মালয়েশিয়ায় অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত সব দেশই ইরানের ওপর চাপ প্রয়োগের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে এবং শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার ক্ষেত্রে ইরানের সঠিক অবস্থানের বিষয়ে কারো মধ্যেই দ্বিধা-সন্দেহ ছিল না। তিনি বলেন, সবাই এটা বিশ্বাস করে পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী অন্য দেশগুলো প্রতিশ্রুতি লঙ্ঘন করছে।

তিনি বলেন, বর্তমানেও ছয় জাতিগোষ্ঠী যদি পরমাণু সমঝোতা পুরোপুরি বাস্তবায়ন করে এবং অতীত ভুল শোধরাতে চায় তাহলে ইরান আলোচনা করবে। প্রতিরোধ ও দৃঢ়তার কারণে ইরান গোটা বিশ্বে‌ই আরও জনপ্রিয় হয়ে উঠেছে বলে তিনি মন্তব্য করেন।#

পার্সটুডে/এসএ/২৫  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।