ইরান, রাশিয়া এবং চীনের যৌথ সামরিক মহড়ার ছবি
ডিসেম্বর ৩১, ২০১৯ ১২:১৬ Asia/Dhaka
ভারত মহাসাগরের উত্তর অংশ এবং ওমান সাগরে ইরান, রাশিয়া এবং চীনের যৌথ সামরিক মহড়া শেষ হয়েছে গত রোববারে।
এ মহড়া শুরু হয়েছিল ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চাবাহার নগরীর শহীদ বেহেশতি বন্দর থেকে। আর রোববার বিকেলে তা শেষ হয় ভারত মহাসাগরের উত্তর অংশে।
শেষ দিনের যুদ্ধ-মহড়ায় অংশ নিয়েছিল ইরানি নৌবাহিনীর ডেস্ট্রয়ার- ‘আলবোর্জ’ এবং ‘বায়ান্দর’, ক্ষেপণাস্ত্রবাহী রণতরী-‘নেইজে’, রুশ ফ্রিগেট- ‘ইয়ারুসলু মোদরি’ এবং চীনা ডেস্ট্রয়ার- ‘শিনিং।’
ত্রিদেশীয় এ মহড়ার কিছু ছবি এখানে দেয়া হলো। এ সব ছবি তুলেছেন ইরানের তাসনিম নিউজ এজেন্সির আলোকচিত্রী হোসেইন জোরেবান্দ।
পার্সটুডে/মূসা রেজা/৩১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ট্যাগ