সোলাইমানিকে হত্যার যেকোনো পরিণতির দায় আমেরিকার: জাতিসংঘকে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i76423-সোলাইমানিকে_হত্যার_যেকোনো_পরিণতির_দায়_আমেরিকার_জাতিসংঘকে_ইরান
ইরানের কুদস ফোর্সের কমান্ডার লেঃ জেনারেল কাসেম সোলায়মানিকে হত্যার যেকোনো পরিণতির জন্য সন্ত্রাসী রাষ্ট্র আমেরিকাকে দায়ী থাকতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০৪, ২০২০ ০৪:০১ Asia/Dhaka
  • সোলাইমানিকে হত্যার যেকোনো পরিণতির দায় আমেরিকার: জাতিসংঘকে ইরান

ইরানের কুদস ফোর্সের কমান্ডার লেঃ জেনারেল কাসেম সোলায়মানিকে হত্যার যেকোনো পরিণতির জন্য সন্ত্রাসী রাষ্ট্র আমেরিকাকে দায়ী থাকতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।

তিনি শুক্রবার রাতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে এক টেলিফোনালাপে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। জারিফ বলেন, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানিকে ‘সন্ত্রাসী হামলা’ চালিয়ে হত্যা করেছে আমেরিকা।

জেনারেল সোলাইমানি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরাক ও সিরিয়ায় সন্ত্রাস বিরোধী যুদ্ধে জেনারেল সোলাইমানির উল্লেখযোগ্য ভূমিকার কারণে মধ্যপ্রাচ্যের জনগণের মধ্যে তাঁর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।কাজেই তার হত্যাকাণ্ডের এমন পরিণতি হতে পারে যা কারো পক্ষে কল্পনা করা সম্ভব নয়। তবে যে পরিণতিই হোক তার পুরো দায় সন্ত্রাসী আমেরিকাকে বহন করতে হবে বলে জারিফ মন্তব্য করেন।

টেলিফোনালাপে মধ্যপ্রাচ্যে সৃষ্ট নয়া উত্তেজনায় উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ মহাসচিব সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান জানান।

শুক্রবার ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিমান হামলা চালিয়ে জেনারেল সোলাইমানিকে হত্যা করে সন্ত্রাসী ও দখলদার মার্কিন সেনারা। ওই হামলায় ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবি’র উপ প্রধান আবু মাহদি আল-মুহানদিস’সহ মোট ১০ জন শহীদ হন।                         

পার্সটুডে/এমএমআই/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।